Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ উদ্যোক্তার কম্পিউটারে ৩১৪টি জাল জন্ম সনদ, যা করলেন ইউএনও
বরিশাল বিভাগীয় সংবাদ

উদ্যোক্তার কম্পিউটারে ৩১৪টি জাল জন্ম সনদ, যা করলেন ইউএনও

By Saiful IslamOctober 26, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বরগুনার বেতাগীতে মোকামিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) এক উদ্যোক্তার কম্পিউটারে বিভিন্ন জেলার অন্তত ৩১৪টি জাল জন্মনিবন্ধন পাওয়া গেছে। জন্মনিবন্ধনের জাল সনদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই উদ্যোক্তাকে বৃহস্পতিবার সকালে পুলিশে সোপর্দ করেছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ।

উদ্যোক্তার কম্পিউটারে ৩১৪টি জাল জন্ম সনদ, যা করলেন ইউএনও

Advertisement

আটক উদ্যোক্তার নাম মো. আরিফুর রহমান। তিনি উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর করুণা গ্রামের ফরিদ মাতুব্বরের ছেলে।

বেতাগী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (২৩ অক্টোবর) বিকেলে মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে যান বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ। এ সময় ইউডিসির উদ্যোক্তার কাছে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পর্কে জানতে চান। উদ্যোক্তা আরিফুর রহমানের কম্পিউটার তল্লাশি করে ফেনী, ময়মনসিংহ, চাঁদপুরসহ বিভিন্ন এলাকার ৩১৪টি জাল জন্মনিবন্ধন কাগজপত্র পাওয়া যায়।

চলতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে পাঁচ দিনে মোকামিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ও চেয়ারম্যানের আইডি ব্যবহার করে এসব জন্মনিবন্ধনের সনদ তৈরি করেন আরিফুর রহমান। এত অল্প সময়ে এতগুলো জন্মনিবন্ধন সনদ তৈরির বিষয়ে কোনো সঠিক জবাব না দিতে পারেননি আরিফ।

পরে বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করে পুলিশ। তবে যাদের নামে জন্মনিবন্ধন হয়েছে, তারা বাঙালি না রোহিঙ্গা তা নিশ্চিত হতে পারেনি উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এসব জন্মনিবন্ধন বাতিলের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, ‘এত কম সময়ের মধ্যে এতগুলো জন্মনিবন্ধন তৈরি করার বিষয়টি আমার জানা ছিল না। তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বরত ছেলেটি আমার ও সচিবের আইডি ব্যবহার করে এসব করেছে। এমন ঘটনা আর কখনো হয়নি।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ বলেন, মোকামিয়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে অস্বাভাবিকহারে জন্মনিবন্ধন তৈরির বিষয়টি সন্দেহজনক মনে হলে সেখানের দায়িত্বরত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসব জন্মনিবন্ধন করা ব্যক্তিদের বর্তমান ঠিকানা বা জন্মস্থান বেতাগীতে নয়। একেক জনের জন্মস্থান একেক স্থানে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা পুলিশ তদন্ত করে বের করবে।

উদ্যোক্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026
Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

June 29, 2026
Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

June 29, 2026

Latest News

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa