Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক স্লাইডার

মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

By Arif ArmanJanuary 13, 20262 Mins Read

মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Advertisement

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, এ ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানজুড়ে ব্যাপক অস্থিরতা চলছে, যার ফলে কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরান কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এবং বিদেশি মদদে সহিংসতা ছড়ানোর অভিযোগ তুলে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এম্বাসি তেহরান এক বিবৃতিতে জানায়, “এখনই ইরান ত্যাগ করুন।” এতে নাগরিকদের নিজস্ব ঝুঁকি মূল্যায়ন ও ভ্রমণ পরিকল্পনা করার আহ্বান জানিয়ে বলা হয়, “আপনি যদি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।”

সতর্কবার্তায় বলা হয়েছে, “ইরানে মার্কিন নাগরিকরা জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও আটক হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।” এতে আরও উল্লেখ করা হয়, শুধুমাত্র একটি মার্কিন পাসপোর্ট বহন করাই আটক হওয়ার কারণ হতে পারে। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে কেবল ইরানি পাসপোর্ট ব্যবহার করেই দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

যারা দেশ ছাড়তে অক্ষম, তাদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে—নিজ বাসভবনের ভেতরে অথবা অন্য কোনো নিরাপদ ভবনে নিরাপদ আশ্রয় নিতে এবং খাবার, পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখতে।

২০২৫ সালের গ্রীষ্মকাল থেকে তেহরান, ওয়াশিংটন ও পশ্চিম জেরুজালেমের (ইসরায়েল) মধ্যে উত্তেজনা তীব্র রয়েছে। ওই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই হামলা একটি পারমাণবিক অস্ত্র তৈরির আগেই তা প্রতিহত করার জন্য করা হয়েছিল—যদিও তেহরান এ দাবি অস্বীকার করেছে।

গত সপ্তাহে ট্রাম্প প্রকাশ্যে জানান, তার প্রশাসন “খুব শক্ত কিছু বিকল্প” বিবেচনা করছে, যার মধ্যে সম্ভাব্য বিমান হামলাও “টেবিলে থাকা বহু বিকল্পের একটি”।

এর জবাবে ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন—ওয়াশিংটন যদি হস্তক্ষেপ করে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সেনা সদস্যরা “বৈধ লক্ষ্যবস্তুতে” পরিণত হবে।

তেহরান আরও দাবি করেছে, তাদের কাছে বিদেশি মদদপুষ্ট অনুপ্রবেশকারীদের—এর মধ্যে মোসাদের এজেন্টও রয়েছে—প্রমাণ আছে, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের অজুহাত দেওয়ার চেষ্টা করছে।

সূত্র: আরটি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Dron

    মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

    July 13, 2026
    সাবেক এমপি 

    ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

    July 12, 2026
    Minister

    ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

    July 12, 2026

    Latest News

    Dron

    মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

    সাবেক এমপি 

    ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

    Minister

    ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

    Biman

    ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

    ঋণ শোধ

    ৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

    SSC Exam

    বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

    hsc-exam

    ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

    সৌদি ভ্রমণ

    সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

    ট্রাম্প

    ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

    পরমাণু স্থাপনা

    সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa