জুমবাংলা ডেস্ক : মহানন্দা নদীতে কয়েকজন বন্ধু মিলে ফেলা জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার (৫ জুলাই) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার সীমান্ত এই নদীতে মাছটি ধরা পড়ে।
৩২ কেজির বাঘাইড়

Advertisement

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের সোহাগ, রাসেল, রাজ্জাক, নুর ইসলাম, আনিছুর, ওমর, নাজিরুল, মজিবর, মনছুর, বকুল ও মকবুল নামে কয়েকজন যুবক মহানন্দা নদীতে মাছ ধরতে যান। নদীর পানিতে বড় মাছের অবস্থান টের পেয়ে তারা জাল ফেলেন। একপর্যায়ে জাল দিয়ে মাছটি ধরে নদীর পাড়ে নিয়ে আসেন। স্থানীয়রা বাঘাইড় মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শেয়ার করেন। মাছটি বাসায় নিয়ে এলে উৎসুক জনতা দেখতে সেই বাড়িতে ভিড় জমান।

মাছ ধরা দলের সদস্য বকুল, আনিছুর ও মনছুর বলেন, শখের বশে বন্ধুরা মিলে প্রতি বছর মহানন্দায় মাছ ধরতে যাই। এর আগেও বাঘাইড় মাছ ধরেছি। তবে এবারের বাঘাইড়টি বড়। কিছু মাছ নিজেদের জন্য রেখে অবশিষ্ট মাছ প্রতি কেজি ১৫০০ টাকা দরে বাজারে বিক্রি করা হয়েছে। নদী থেকে বড় মাছ ধরতে পারাটা সত্যিই আনন্দের।

একটি সিলভার কার্পের দাম ১২ হাজার টাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.