জুমবাংলা ডেস্ক : ফেনীতে ৩৪.৫০ টাকার ইনজেকশান ১০ গুণ বেশি দামে ৩৫০ টাকায় বিক্রির দায়ে একটি প্রাইভেট হাসপাতালের ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

শনিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের আলকেমী হাসপাতালের ফার্মেসীতে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সোহেল চাকমা জানান, এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে ফেনী শহরের আলকেমী হাসপাতালের ফার্মেসীতে অভিযান চালানো হয়। এসময় ভূক্তভোগী থেকে পাওয়া একটি মেমোতে দেখা যায় ওই ফার্মেসী থেকে ক্রয়কৃত জি-পেথিডিন নামক ইনজেকশনের দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। প্রকৃত পক্ষে ওই ইনজেকশানের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা রয়েছে ৩৪.৫০ টাকা।

তিনি আরো বলেন, ভোক্তার অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় ওই ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ওষুধ প্রশাসন অধিদফতরের ঔষধ তত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্তসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ছাত্রকে দিয়ে ছাত্রীর গালে চড় মারালেন শিক্ষক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.