Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৪ শর্তে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়ার অনুরোধ
জাতীয়

৪ শর্তে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়ার অনুরোধ

By Shamim RezaJuly 5, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আসন্ন ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলে রাইডশেয়ারিং বন্ধের মাধ্যমে ব্যক্তিগত বাইক নিয়ে চলাচলকারীদের যাত্রাপথে হয়রানি করা হলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

মোটরসাইকেলের

মঙ্গলবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

মোজাম্মেল হক বলেন, রাইডশেয়ারকারী মোটরসাইকেলের সঠিক কোনো সংখ্যা বা ডাটাবেইজ বিআরটিএ বা ট্রাফিক বিভাগের কাছে নেই। ফলে কোনটি রাইডশেয়ারিংয়ের মোটরসাইকেল আর কোনটি ব্যক্তিগত মোটরসাইকেল- তা আলাদা করার কোনো সুযোগ নেই। চলার পথে কোথাও কোথাও সড়কের মাঝপথে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা দ্রুতগতির মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেকিংয়ের দৃশ্য প্রায়ই চোখে পড়ে। এই ধরনের চেকিং পদ্ধতি সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

‘তাই যানজট তৈরি না হয় এমন নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে মোটরসাইকেলের কাগজপত্র চেকিং, চেকিংয়ের নামে অহেতুক কোনো মোটরসাইকেল চালক যাতে হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে দেশে ৩৭ লাখের বেশি মোটরসাইকেল রাস্তায় চলছে। গণপরিবহণ সংকট, বাসমালিকদের স্বেচ্ছাচারিতা, পদে পদে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, রেলের টিকিট অব্যবস্থাপনা, শিডিউল বিপর্যয়, যানজটসহ নানা কারণে ক্রমেই মানুষ মোটরসাইকেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই বাহনটি কখনোই গণপরিবহণের বিকল্প হতে পারে না। তবুও পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের আদলে গণপরিবহণের সংখ্যা কমানোর মধ্য দিয়ে যানজট কমাতে দেশে রাইডশেয়ারিং চালু করা হলেও বাস্তবভিত্তিক নীতিমালা ও মনিটরিংয়ের অভাবে এসব রাইডশেয়ারকারী যানবাহন যানজট আরও বাড়িয়ে দিয়েছে।

‘এ অবস্থায় দেশের সড়কের তুলনায় মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় এই বাহনটির নিবন্ধন বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। তার আগে গণপরিবহণ সংকট সমাধান করা, যাত্রী সেবার মানোন্নয়ন, যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করি।’

গত ঈদুল ফিতরে প্রায় ২৫ লাখ মোটরসাইকেল রাস্তায় নামার কারণে স্বস্তিদায়ক ঈদযাত্রা লক্ষ্য করা গেলেও সড়ক দুর্ঘটনা বেড়েছে। তাই আপাতত গণপরিবহণ সংকট সমাধান না হওয়া পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেলে ঈদযাত্রা নিষিদ্ধ না করে চারটি শর্তারোপের মাধ্যমে চলাচলের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।সেগুলো হলো- ১. বাইকের গতি নির্ধারণ করে দেওয়া। ২. লাগেজ নিয়ে না যাওয়া। ৩. পরিবারের একাধিক সদস্য নিয়ে চলতে না দেওয়া। ৪. এই বাহনটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

অনলাইনে গরুর কেজি ৪৩০ টাকা

একইসঙ্গে আমাদের গৌরব ও অহংকারের প্রতীক পদ্মা সেতুতে মোটরসাইকেলের স্পিড লিমিট নির্ধারণ করে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ঈদের আগে মোটরসাইকেল চালুর দাবি জানান মোজাম্মেল হক চৌধুরী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৪ অনুরোধ চলাচলের জাতীয় দেওয়ার মোটরসাইকেল মোটরসাইকেলের শর্তে সুযোগ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টিআইবি

তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ১৫ জনের মৃত্যু : টিআইবি

February 3, 2026
ইলিশ চাষ

কাউকে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

February 3, 2026
ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

February 3, 2026
Latest News
টিআইবি

তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ১৫ জনের মৃত্যু : টিআইবি

ইলিশ চাষ

কাউকে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.