আন্তর্জাতিক ডেস্ক : বয়স ৭৩, তাতে কী? এখনও চ্যালেঞ্জ নিয়ে জীবনকে উপভোগ করতে ভালবাসেন তিনি৷ তাই অবলীলায় চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিতে পারেন৷ তার পর জলের তীব্র স্রোতকে উপেক্ষা করে সহজেই সাঁতরে পাড়েও উঠতে পারেন৷

বৃদ্ধার ঝাপ

Advertisement

৭৩ বছর বয়সি হরিয়ানার সোনপতের বাসিন্দা ওমওয়াতি নামে এক বৃদ্ধার এমনই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ অবশ্য তাঁকে বৃদ্ধা বললে হয়তো তাঁর জীবনীশক্তিকেই খাটো করা হবে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হরিদ্বারের হর কি পউরিতে একটি সেতুর রেলিংয়ের ফাঁক গলে গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন ওই মহিলা৷ তাঁর এই কসরৎ দেখতে গঙ্গার দু’ পাড়ে যথেষ্ট ভিড়ও জমে যায়৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই সময় গঙ্গার জলে যথেষ্ট স্রোত রয়েছে৷

তাতে অবশ্য পিছু হটেননি ওই বৃদ্ধা৷ সেতুর রেলিংয়ের ফাঁক গলে বেরিয়ে চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দেন তিনি৷ সবাই তখন ভাবছেন কী হয়, কী হয়! গঙ্গায় পড়েই অবশ্য ভেসে ওঠেন তিনি৷ এর পর সহজেই সাঁতরে পাড়ের দিকে এগিয়ে যান৷

ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেট ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ অনেকেই যেমন বৃদ্ধার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন, আবার অনেকেই বৃদ্ধার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷

ওমওয়াতি অবশ্য নিজের নয়, অন্যদের নিরাপত্তা নিয়েই ভাবিত৷ তিনি জানিয়েছেন, ছোট থেকেই নদীতে সাঁতার কাটা অভ্যাস তাঁর৷ ফলে, জলের স্রোত বা কত উঁচু থেকে তিনি ঝাঁপ দিচ্ছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন৷ কিন্তু কেউ যাতে তাঁর দেখাদেখি একই ভাবে জলে না ঝাঁপান, সেটা তিনি দেখে নেন৷ হরিয়ানার বান্দেপুর গ্রামের বাসিন্দা ওমওয়াতি অবশ্য নাচতেও ভালবাসেন৷ তাঁর নাচের একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.