আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের দেওঘর জেলার রোপওয়ে দুর্ঘটনায় এখনো কেবল কারে ঝুলন্ত অবস্থায় আটকে রয়েছেন অন্তত তিনজন পর্যটক। দুটি কেবল কারে ধাক্কা লাগার পর কেটে গেছে ৪০ ঘণ্টা।

ঝুলন্ত অবস্থায় আটকে

Advertisement

মাটি থেকে প্রায় ৮০০ মিটার ওপরে ঝুলন্ত অবস্থায় তাদের উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বিমানবাহিনীর সহায়তায় চেষ্টা করে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী।

সাহায্য করছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ। দুর্গত পর্যটকদের পানি ও খাবার দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা অবশ্য দুর্ঘটনার কারণ এখনো জানাতে পারেননি। তবে কারিগরি ত্রুটির কারণেই বিপত্তি বলে মনে করছেন তারা।

জ্যোতিষ গণনায় কেমন কাটবে রণবীর ও আলিয়ার বিবাহিত জীবন

বেসরকারি একটি সংস্থা এই রোপওয়ে চালানোর দায়িত্বে রয়েছে। দুর্ঘটনা ঘটতেই পালিয়েছে রোপওয়ের ম্যানেজার এবং কর্মীরা। দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজন্ত্রি জানিয়েছেন, দ্রুত ঘটনাস্থলে চলে গেছে এনডিআরএফ। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও উদ্ধারকাজে সাহায্য করছে বলে খবর পাওয়া গেছে।

তিনি বলেছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে বিমানবাহিনীর উদ্ধারকাজে হাত লাগানোর পরেও কী করে তিনজনের মৃত্যু হলো, এত সময়ই বা লাগছে কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এ ঘটনায় প্রথমে দুজনের মৃত্যু হয়েছিল। উদ্ধারকাজ চলাকালীন হেলিকপ্টারে উঠতে গিয়ে দড়ি ফসকে পড়ে গিয়ে মৃত্যু হয় আরেকজনের। এ ঘটনায় ভিডিও প্রকাশ হতেই শিউরে উঠেছেন অনেকে।

কুয়েতের পর কাতারেও কেন নিষিদ্ধ বিজয়ের ‌‘বিস্ট’

গতকাল সন্ধ্যার পর আলোর অভাবে বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ। আজ দিনের আলো ফুটতেই শুরু হয়েছে উদ্ধারকর্ম। এ ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, দেওঘর ত্রিকূট রোপওয়ে দুর্ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে প্রশাসন, সেনা এবং এনডিএফের টিম তৈরি হয়ে কাজ করছে। আমি পরিস্থিতির ওপর সব সময় নজর রাখছি। শিগগিরই সবাইকে উদ্ধার করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.