Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এসপিজির ফাঁদে নিঃস্ব ঠাকুরগাঁওয়ের ৪০০ পরিবার
বিভাগীয় সংবাদ রংপুর

এসপিজির ফাঁদে নিঃস্ব ঠাকুরগাঁওয়ের ৪০০ পরিবার

By Tarek HasanSeptember 28, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অল্প পুঁজি ও স্বল্প সময়, নেই কোনো পরিশ্রম। ঘরে বসেই মিলবে লাখ লাখ টাকা। এমন প্রলোভনে অনলাইন অ্যাপ ‘এসপিজি’তে অর্থ বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন ঠাকুরগাঁওয় সদর উপজেলার কচুবাড়ি গ্রামের প্রায় ৪০০ পরিবার।

এসপিজি

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় যুবক ফিরোজের প্ররোচনায় বিভিন্ন বেকার ও স্কুল-কলেজের ছাত্রসহ গৃহিণীরা এসপিজিতে অর্থ বিনিয়োগ করেন। তবে কোনও টাকা ফেরত দেওয়ার আগেই বন্ধ হয়ে গেছে কোম্পানির কার্যক্রম। পালিয়ে গেছেন ফিরোজ।

ভুক্তভোগীরা জানান, প্রলোভন দেখানো হয়, হাতে থাকা স্মার্ট ফোনে দিনে ১-২ ঘণ্টা কাজ করলেই প্রতিদিন আয় হবে ৪০০-১২০০ টাকা। শুধুমাত্র এসপিজির সদস্যরাই পাবেন এ সুযোগ। টিকটক ও ফেসবুক রিলের স্ক্রিনশট নিয়ে এসপিজি নামক একটি অ্যাপে আপলোড করাই এই সদস্যদের কাজ। প্রতিটি স্ক্রিনশটের জন্যে পারিশ্রমিক হিসেবে এসপিজি ক্রেডিট অপশনে যোগ হবে ২৫-৩০ টাকা।

এসপিজিতে ১২ হাজার টাকা বিনিয়োগ করে সদস্য হলে ১৬টি স্ক্রিনশট আপলোড করে ২৫ টাকা হিসেবে দৈনিক ৪০০ টাকা আয় করা যাবে। আর ৩০ হাজার টাকা বিনিয়োগ করে স্টার সদস্য হলে ৪০টি স্ক্রিনশট আপলোড করে ৩০ টাকা হিসেবে আয় হবে দৈনিক ১২০০ টাকা।

নির্দিষ্ট সময় পরে বিকাশ বা নগদের মাধ্যমে উঠানো যাবে সেই টাকা। প্রথমে কিছু সদস্য টাকা পেলেও পরে আর কেউ টাকা ফেরত পায়নি। শুধুমাত্র কচুবাড়ি গ্রাম থেকেই ৫-৭ কোটি টাকা এসপিজি নিয়ে গেছে বলে জানান প্রতারণার শিকার সদস্যরা।

গ্রামবাসী জানান, এসপিজির কথিত ম্যানেজার ফিরোজ প্রতিবেশী হওয়ায় সহজেই তার কথায় বিশ্বাস করে ফাঁদে পা দিয়েছেন দরিদ্র গ্রামবাসী। অনেকে গবাদিপশু বিক্রি করে বা উচ্চ সুদে ঋণ নিয়ে এসপিজির সদস্য হয়েছেন।

স্কুলছাত্র সুজন বলে, আমার বাবা একমাত্র সম্বল গরু বিক্রি করে দিয়েছেন। সেই টাকা দিয়ে একটি স্মার্ট ফোন ও এসপিজির একাউন্ট করি। এখন এসপিজি আমাদের নিঃস্ব করে দিয়ে চলে গেছে।

দিনমজুর রতন বলেন, সুদের উপরে কিছু টাকা নিয়ে ছেলেকে দিয়েছি। ভেবেছি ছেলের ভবিষ্যত গড়ে দিতে পারব। এখন নাকি কোম্পানি আর নাই। আমি এই সুদের টাকা কীভাবে শোধ করবো তা বুঝতে পারছি না।

গত কয়েক দিনে কী ঘটেছে, মুখ খুলছেন তামিম

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, বিভিন্ন জেলায় ম্যানেজার নিয়োগ করে সারা দেশ প্রতারণার ফাঁদ পেতে বসেছে এসপিজি। এখন পর্যন্ত কয়েক হাজার কোটি টাকা এই সাইটে বিনিয়োগ হয়েছে। দ্রুত এই প্রতারক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, সারা দেশেই এমন প্রতারণার ফাঁদ পেতে বসেছেন প্রতারকরা। কেউ প্রতারিত হলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ দেওয়ার অনুরোধ করছি। তাহলে দ্রুত প্রতারকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারব।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৪০০ এসপিজি এসপিজির ঠাকুরগাঁওয়ের নিঃস্ব পরিবার ফাঁদে বিভাগীয় রংপুর সংবাদ
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.