আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ৪৩ হাজার শিক্ষার্থীকে জাল সনদ দেয়ার অভিযোগ উঠেছে। ওম প্রকাশ যোগিন্দর সিং ইউনিভার্সিটি (ওপিজেএস) নামের ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ২০১৩ সালের পর থেকে এই পর্যন্ত ৪৩ হাজার ৪০৯টি জাল সনদ দিয়েছে। ২০২২ সালে ফিজিক্যাল ট্রেইনিং ইনস্ট্রাক্টর (পিটিআই) পরীক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ১ হাজার ৩০০ জন আবেদনকারী তাদের সনদ জমা দেওয়ার পর বিষয়টি সামনে আসে। খবর, এনডিটিভি’র।

India

Advertisement

দেশটির সরকারি তথ্যানুসারে, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টিকে মাত্র ১০০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি দেয়া হয়েছিল। ২০২০ সালের আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন তারাই কেবল ২০২২ সালের পিটিআই পরীক্ষার যোগ্য ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, এসব শিক্ষার্থীদের অনেকের ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টি প্রকৃত সনদ ইস্যু করেনি।

ক্ষমতার অপব্যবহারসহ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা যোগিন্দর সিং দালালকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরই এই বিষয়টি সামনে আসে। রাজস্থান পুলিশের ডিআইজি প্যারিস দেশমুখ বলেন, ২০১৩ সাল থেকে বিশ্ববিদ্যালয় ৭০৮টি পিএইচডি, ৮ হাজার ৮৬১টি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং শারীরিক শিক্ষায় ১ হাজার ৬৪০ ডিগ্রি প্রদান করেছে।

সাহসী দৃশ্যে ভরপুর উল্লুর নতুন ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে একা দেখুন

উল্লেখ্য, সর্বশেষ পরিস্থিতির আলোকে গত ২৪ জুন রাজস্থান সরকারের উচ্চ শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয়টির সব কোর্সে নতুন করে ভর্তি বন্ধ করার আদেশ জারি করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.