Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল
জাতীয় শিক্ষা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

By Shamim RezaMay 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৯ মে) এই বিসিএসের ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। যদি তাই হয়, তাহলে এটি হবে পিএসসির ফল প্রকাশের নতুন রেকর্ড।

BCS

Advertisement

জানা গেছে, ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করতে বৃহস্পতিবার সভা ডেকেছে পিএসসি।

পিএসসি সূত্র জানা গেছে, বৃহস্পতিবার ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করতে সভা ডাকা হয়েছে। বিকেল ৩টার পর এ সভা হওয়ার কথা রয়েছে। সভায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হতে পারে।

ফল প্রকাশ হলে দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড গড়বে পিএসসি। এর আগে মাত্র ১৭ দিনে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। এবার ৩ হাজার ১৪০টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩ লাখ ৩৮ হাজার। কিন্তু প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী।

পরীক্ষা শেষ হওয়ার পর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানিয়েছিলেন, ‘৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল, চেষ্টা করব এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার।’

উল্লেখ্য, বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০ জন নিয়োগ দিতে ২০২৩ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ হাজার ১৪০ পদের মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে ৯২০ জন।

অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে নতুন বার্তা

এছাড়া প্রশাসনে ২৭৪ জনকে, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026
Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

July 22, 2026

Latest News

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa