Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Jobs নাবিক ও এমওডিসি পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী
Jobs

নাবিক ও এমওডিসি পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

By iNews DeskSeptember 30, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর ২০২৫-এ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নেবে সংস্থাটি। বিজ্ঞপ্তি অনুসারে, নৌবাহিনীতে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজ, এমওডিসি (নৌ), কুক, স্টুয়ার্ড ও টোপাস পদে লোকবল নিয়োগ করা হবে। এসব পদে মোট ৪৬০ জন নিয়োগ দেওয়া হবে।

নাবিক ও এমওডিসি পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

Advertisement

ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে ৩২৯ জন, মেডিকেলে ১৩ জন, প্যাট্রোলম্যান ৮ জন, রাইটার ২০ জন, স্টোর ২২ জন, মিউজ ১০ জন, এমওডিসি (নৌ) ৮ জন, কুক ২৮ জন, স্টুয়ার্ড ৯ জন ও টোপাস পদে ১৩ জন নিয়োগ করা হবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা
ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫০ নিয়ে পাস হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেডপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

মেডিকেল পদে আবেদনের জন্য জীববিজ্ঞানসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-৩.৫০ নিয়ে পাস করতে হবে। প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, মিউজ ও এমওডিসি (নৌ) পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-৩.০০ নিয়ে এসএসসি পাস। কুক ও স্টুয়ার্ড পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-২.৫০ নিয়ে এসএসসি পাস এবং টোপাস পদের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।

শারীরিক যোগ্যতা
সিম্যান ও এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, প্যাট্রোলম্যান পদে আবেদনের জন্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও অন্যান্য পদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি। উচ্চতার পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বুকের মাপ সাধারণ অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি হতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুযায়ী এবং চোখের দৃষ্টি হতে হবে ৬/৬।

অন্যান্য যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশি পুরুষ নাগরিক ও অবিবাহিত হতে হবে। এ ছাড়া প্রার্থীর সাঁতার জানা আবশ্যক। ১ জানুয়ারি ২০২৫ তারিখে নাবিক পদের জন্য বয়স ১৭-২০ বছরের মধ্যে হতে হবে। এমওডিসি (নৌ) পদের জন্য বয়স ১৭ থেকে ২২ বছর।

অযোগ্যতা
বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত আইনে কেউ গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে আদালতে বিচারাধীন থাকলে আবেদন করতে পারবেন না। এ ছাড়া সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে এবং দ্বৈত নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) প্রবেশ করে সেইলর/অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে প্রথমে প্রাক-যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তথ্য যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক ১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পরীক্ষার দিন ফরমটি সঙ্গে আনতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ১১ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর।

বাছাইপ্রক্রিয়া
অনলাইনে আবেদনকারীদের সব সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ নিজ জেলার জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রার্থীর সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তাঁকে প্রাথমিক নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

সুযোগ-সুবিধা
সরকার–নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী, বেতন ও ভাতা দেওয়া হবে। বিনা মূল্যে পোশাক, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা, কম মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা, অবসর গ্রহণকালে অবসরভাতা, গ্র্যাচুইটির সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

এ ছাড়া চাকরিরত অবস্থায় মারা গেলে অথবা পঙ্গু হলে বিমা সুবিধা ও পরিবারের জন্য আর্থিক সুবিধা, বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে চাকরির সুযোগ রয়েছে।

বিস্তারিত জানতে
নাবিক ও এমওডিসি (নৌ) পদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এই ঠিকানায়—পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫। মুঠোফোন নম্বর: ০১৭৬৯-৭০২২১৫। ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
SSC MTS Havaldar Result 2025 declared, 8,071 shortlisted for PET

SSC MTS Havaldar Result 2025 declared, 8,071 shortlisted for PET

August 5, 2026

চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন অনলাইনে

December 18, 2024
nator

নাটোর জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা

December 15, 2024

Latest News

SSC MTS Havaldar Result 2025 declared, 8,071 shortlisted for PET

SSC MTS Havaldar Result 2025 declared, 8,071 shortlisted for PET

চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন অনলাইনে

nator

নাটোর জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা

লোক নেবে সেভ দ্য চিলড্রেন

Sena

এসএসসি পাসে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

ওয়ালটনে চাকরি, প্রতি বছর বেতন বৃদ্ধির সুবিধা

16

এসএসসি পাসে বিমান বাংলাদেশে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

City

এসএসসি পাসেই সিটি গ্রুপে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

bsti

১৩টি পদে ৯৭ জনকে নিয়োগ দেবে বিএসটিআই, ঘরে বসেই আবেদন

alarafa islami bank

আল-আরাফাহ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa