Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় চলতি বছরে বাংলাদেশিসহ ৪৮ হাজার অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় চলতি বছরে বাংলাদেশিসহ ৪৮ হাজার অবৈধ অভিবাসী আটক

By Saiful IslamOctober 23, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ নিয়ে দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিসহ ৪৮ হাজার ৬৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ায় চলতি বছরে বাংলাদেশিসহ ৪৮ হাজার অবৈধ অভিবাসী আটক

Advertisement

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কুয়ালালামপুর জালান মুন্সি আবদুল্লাহ এর বিলাসবহুল সিটি ওয়ান কনডোমিনিয়ামে ইন্টিগ্রেটেড অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ।

আটকদের মধ্যে ২৪৫ জন নিয়োগকর্তা ও ২৩৪ জন স্থানীয় নিয়োগকর্তাও রয়েছে বলে জানিয়েছেন রুসলিন। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানায়নি দেশটির অভিবাসন বিভাগ।

রুসলি বলেন, বিদেশিদের সুরক্ষা নিশ্চিতে আমাদের অভিবাসন বিভাগ নিরলসভাবে কাজ করছে। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপস করা হবে না।

তিনি বলেন, অবৈধভাবে যারা মালয়েশিয়ায় বসবাস করছেন, তাদের জন্য চলমান বৈধকরণ প্রক্রিয়া ‘আরটিকে ২.০’ প্রোগ্রামের ঘোষণা দেয়ার পরও দেশটিতে এখনও যারা নাম নিবন্ধন ছাড়া রয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও কাজ করছে অভিবাসন বিভাগ।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুয়ালালামপুর জালান মুন্সি আবদুল্লাহ এর বিলাসবহুল সিটি ওয়ান কনডোমিনিয়ামে বিদেশিদের আনাগোনার বিষয়ে গোয়েন্দা তথ্য ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। এ সময় ৩ হাজার ১৬ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের মধ্যে ১৩৬ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান ও থাইল্যান্ডের ১৩০ জন পুরুষ ও ছয়জন বাংলাদেশি নারী রয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৭০ বছর।

রাত ১টা থেকে ভোর চারটা পর্যন্ত টানা চার ঘণ্টার অভিযানে দেশটির পুত্রজায়া, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, মেলাকা এবং নেগেরি সেম্বিলান থেকে ৩৩৮ জন কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মালয়েশিয়ার জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) এবং সিভিল ডিফেন্স ফোর্স অব মালয়েশিয়ার (এপিএম) অংশগ্রহণ করেন।

দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ অনুযায়ী অধিকতর তদন্তের জন্য আটক সকল অভিবাসীকে সেলাঙ্গরের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa