আন্তর্জাতিক ডেস্ক : রবিবার দুপুর থেকে ৫ ঘণ্টার ৪ বার কেঁপে উঠেছে বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপ এলাকা। এ নিয়ে গত দুই দিনে বঙ্গোপসাগরের এই অংশে ৬টি ভূকম্পন অনুভূত হলো। যার মধ্যে দুটি ছিল ৫ মাত্রার উপরে। এর আগে গত মাসেও এই এলাকায় ৫ মাত্রার আরও একটি ভূকম্পন সংঘটিত হয়েছিল।

ভূমিকম্পে

Advertisement

আজ রবিবার (৯ এপ্রিল) দুপুর ১টা ১৬ মিনিটে প্রথমে রিখটার স্কেলে ৪.৯ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এরপর বিকেল ৫টা ৪৭ মিনিট পর্যন্ত থেমে থেমে ৪টি ভূমিকম্প হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বঙ্গোপসাগর উপকূলে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দুপুর ১টা ১৬ মিনিটে ৪.৯ মাত্রার ভূকম্পনটি নিকোবর দ্বীপ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এরপর দ্বিতীয় ভূকম্পন হয় বেলা ২টা ৫৯ মিনিটে। এটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১। তারপর বিকেল ৪টা ১ মিনিটে তৃতীয় ভূকম্পনটি হয়। যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৩ ম্যাগনিচিউড। সবশেষ বিকেল ৫টা ৪৭ মিনিটে ৫.৫ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়। এটি দ্বীপের ৩৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলেও জানায় সংস্থাটি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও জানায়, চলতি সপ্তাহে একই এলাকায় আরও দুটি ভূকম্পন রেকর্ড হয়েছে। এর মধ্যে শনিবার বিকেল ৪টা ৩৬ মিনিটে নিকোবরের ৭০ কিলোমিটার গভীরে ৪.৩ মাত্রায় একটি ভূমিকম্প হয়েছে। অপরটি হয়েছে গত মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১০টা ৪৭ মিনিটে। রিখটার স্কেলে এটি ৪.৬ মাত্রা ও গভীরতা ৬০ কিলোমিটার রেকর্ড হয়েছে।

সালমান খান আমার ভাইয়ের মতো, উনি আমার জান : শেহনাজ গিল

এর আগে ২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত ৯.১ মাত্রার একটি ভূমিকম্প কেড়ে নেয় এই সাগর উপকূলের ১৪টি দেশের ২ লাখ ৮০ হাজার মানুষের প্রাণ। এই ভূমিকম্পের সময় উপকূলগুলোতে ১০০ ফুট পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত করে। যা বিশ্বের প্রাণঘাতি প্রাকৃতিক বিপর্যয়ের ইতিহাসে অন্যতম একটি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.