আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের একটি বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত ও নয়জন আহত হয়েছেন।

অন্তঃসত্ত্বা নারী

Advertisement

রবিবার (১০ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং একজন গর্ভবতী মা ছিলেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই বর্বর হামলায় বাড়িটি পুরো ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ও তাদের মধ্যে থাকা ৯ জন আহত হয়েছেন।

মূলত গাজায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে গত বছরের অক্টোবর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এরপর থেকেই তাদের মধ্যে ধীরে ধীরে আগ্রাসন বাড়ছে।

হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম সংগঠন। লেবাননের রাজনীতিতে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। দেশটিতে সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে তাদের। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে ১৯৮২ সালে হিজবুল্লাহ গড়ে তোলে ইরান।

হিজবুল্লাহ জানিয়েছ, ইসরায়েল যদি গাজা উপত্যকায় অভিযান বন্ধ করে তাহলে তারাও ইসরায়েলে আর হামলা চালাবে না। তবে গাজায় যুদ্ধ অব্যাহত থাকলে হিজবুল্লাহও যুদ্ধ চালিয়ে যাবে।

এতদিন পদবী লুকিয়েছেন সারা! তিনি ‘সুলতান’? বিমান বন্দরে বেকায়দায় সইফ কন্যা

এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ৩০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৩৯ জন হিজবুল্লাহ সদস্য ও ৫০ জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়া হিজবুল্লাহর হামলায় ইসরায়েল বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.