জুমবাংলা ডেস্ক : এবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের নিরাপত্তার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

dmp

Advertisement

রবিবার (১৬ জুন) রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার আরও জানান, ঈদগাহ ও এর আশপাশের এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে। ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

তিনি বলেন, পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, ড্রোন পেট্টোলিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

হাবিবুর রহমান বলেন, মেটাল ডিটেকটর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে। ইউনিফর্ম পুলিশ ছাড়াও ডিবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো দাহ্যবস্তু নিয়ে ঈদের জামাতে আসা যাবে না।

ঢাকায় কখন কোথায় ঈদের জামাত

জঙ্গি তৎপরতার আগাম খবর নেই জানিয়ে তিনি বলেন, তারপরও ডিএমপি পুরো বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।

এ ছাড়া কোরবানির পশুর চামড়া যেন কোনোভাবে পাচার না হয় সেজন্য পুলিশ সচেষ্ট থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.