আন্তর্জাতিক ডেস্ক : ভারতে রিতিকা সিং নামে এক ব্লগারকে পাঁচতলা থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তারই সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক স্বামী আকাশ গৌতমসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাত-পা বেঁধে ব্লগারকে ফেলে দিলেন

Advertisement

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রিতিকার ২০১৪ সালে বিয়ে হয় ফিরোজাবাদের আকাশ গৌতমের সঙ্গে। তিন বছর পর ফিরোজাবাদেরই আরেক যুবক বিপুলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। ২০১৮ সালে স্বামী আকাশের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিপুলের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন রিতিকা।

রিতিকা একজন ইনফ্লুয়েন্সার ছিলেন। মূলত ফ্যাশন, খাবার এবং ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুই নারীকে নিয়ে রিতিকার তাজগঞ্জের ফ্ল্যাটে আসেন সাবেক স্বামী আকাশ। কারও যেন সন্দেহ না হয়, সে কারণে প্রথমে দুই নারীকে অ্যাপার্টমেন্টে ঢুকতে বলেন আকাশ। নিরাপত্তারক্ষী বাধা দিলে, তখন আকাশ আসেন এবং তাদের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করে দেন।

পুলিশ আরও জানায়, দুই নারী অ্যাপার্টমেন্টের নাম-তালিকার খাতায় ভুল নাম লেখেন। রিতিকার ফ্ল্যাটের নম্বর ৪০৪। কিন্তু ওই দুই নারী লেখেন ৬০১ নম্বর ফ্ল্যাটে যাবেন।

আকাশ এবং ওই দুই নারী যখন রিতিকার ফ্ল্যাটে যান, বিপুল তখন ফ্ল্যাটেই ছিলেন। বিপুলের অভিযোগ, আকাশ এবং দুই নারী ঘরে ঢুকেই তাকে ও রিতিকাকে মারতে শুরু করেন। তারপর বিপুলের হাত বেঁধে বাথরুমে আটকে রাখেন। বিপুলের দাবি, তিনি বাথরুমের জানলা ভেঙে প্রতিবেশীদের চিৎকার করে ডাকতে থাকেন। আওয়াজ শুনে পাশের ফ্ল্যাটের লোকজন আসেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মিনিট ২০ পর ওপর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শোনা যায়। আওয়াজ পেয়ে নিরাপত্তারক্ষী অ্যাপার্টমেন্টের পেছনের দিকে গিয়ে দেখেন মুখ থুবড়ে পড়ে আছেন রিতিকা। তার হাত-পা বাঁধা।

জনির কাছে ক্ষমা চাওয়ার গুঞ্জন ডিজনির

আগরার এসএসপি সুধীর কুমার সিং বলেন, ঘটনার তদন্ত করে জানা যায়, রিতিকা-বিপুল একসঙ্গেই থাকতেন। তার সাবেক স্বামী পরিবারের সদস্যদের নিয়ে আসেন। তাদের মধ্যে ঝামেলা হয়। তারপরই রিতিকার হাত-পা বেঁধে বারান্দা থেকে ছুড়ে ফেলা হয়। এ ঘটনায় তার মৃত্যু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.