জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাঁচটি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গ্রামগুলো হলো- চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ, শেরপুর ইউনিয়নের ইলাশপুর, পৌরসভার গাঙ্গীনাপাড়, আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া ওনান্দাইল ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রাম।

বাল্যবিয়েমুক্ত

Advertisement

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নান্দাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল উপজেলা এরিয়া অফিসের উদ্যোগে আলোচনা সভা ও বাল্যবিবাহমুক্ত ঘোষণা ও উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাঁচটি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়রুল আবেদিন খান তুহিন।

এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, থানার ভারপ্রাপ্ত কমকতা রাশেদুজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা রাশেদা বেগম, সাংবাদিক আলম ফরাজী, বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় বিবিসি’র জরিপে শীর্ষ ১০০ নারীর তালিকায় ২১তম সানজিদা ইসলাম ছোঁয়া ও ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন দর্শকের মাঝে গিয়ে ‘বাল্যবিয়েকে না বলুন’ কার্ড হাতে নিয়ে উপস্থিত সকলকে উৎসাহিত করেন।

এবার যেকারণে ক্ষমা চাইলেন পরী

সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এরিয়া অফিসের কর্মকর্তারা ওই পাঁচটি গ্রামে দীর্ঘদিন বাল্যবিবাহ রোধে কমিটি গঠনসহ সচেতনতা ছড়িয়েছেন। ওই গ্রামগুলোতে দীর্ঘদিন কোনো বাল্যবিয়ে হয়নি এবং আগামীতেও আর কোনো বাল্যবিয়ে হবে না।

এ অবস্থায় পর্যায়ক্রমে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.