Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘নতুন স্লোগান দিতে হবে- ভাত খান, আলুর ওপর চাপ কমান’
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

‘নতুন স্লোগান দিতে হবে- ভাত খান, আলুর ওপর চাপ কমান’

By Saiful IslamMay 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে ধানের দাম কম। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। কৃষক স্বপন মিয়া বলেন, এক মণ ধান বিক্রি করেও এক কেজি গরুর গোশত কেনা যায় না, ৫০ কেজি ধানে এক কেজি মাংস মিলবে। অথচ এক মণ ধান উৎপাদনে আমাদের খরচ ৮শ থেকে সাড়ে ৯শ টাকা। শ্রমিক দিয়ে ধান কাটালে ১১শ টাকা খরচ হয়ে যায়। ধানের বর্তমান বাজার মূল্য ৭শ টাকা।

‘নতুন স্লোগান দিতে হবে- ভাত খান, আলুর ওপর চাপ কমান’

Advertisement

কৃষক হারুন অর রশিদ বলেন, এক বাজার থেকে আরেক বাজারে ধান নিয়ে গেলেও মহাজনরা ধান কিনতে চায় না, মনে হয় আমরা ধান উৎপাদন করে ‘মহাপাপ’ করেছি। এই সিন্ডিকেট না ভাঙলে কৃষক বাঁচবে না।

কৃষক উজ্জ্বল মিয়া বলেন, ‘বেশি বেশি আলু খান, ভাতের উপর চাপ কমান- সেই স্লোগান এখন পাল্টে গেছে। এখন নতুন স্লোগান দিতে হবে- ভাত খান, ভাত খান-আলুর ওপর চাপ কমান।’

বাংলাদেশ কৃষক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার আয়োজিত কৃষক সমাবেশে কৃষকরা এসব অভিযোগ তুলে ধরেন।

তারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এ বছর উৎপাদন খরচ বাড়ায় প্রতি মণ ধানের মূল্য কমপক্ষে ১ হাজার ৫শ টাকা করতে হবে, ধানের আড়ত ও মহাজনদের ঘরে প্রতি মণে ২-৩ কেজি অতিরিক্ত নিচ্ছে। ঢলতা প্রথা চালু করে ৪০ কেজি মণের স্থলে ৪২-৪৩ কেজি ধান নিচ্ছে, এ প্রথা বাতিল করতে হবে। সরকার ঘোষিত মূল্যে ও শর্তে সাধারণ কৃষক খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারছে না। এখন প্রযুক্তি আছে, তা ব্যবহার করে কৃষকের জমি থেকে সরাসরি ভিজা ধান ক্রয়ের দাবি জানাচ্ছি।

প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৫শ টাকা, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও ঢলতা প্রথা বাতিলের দাবিতে গৌরীপুর-বেখৈরহাটি সড়কের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর ফকিরবাড়ির মোড়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত। বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, কৃষক মো. স্বপন মিয়া, ফখর উদ্দিন মাস্টার, হারুন অর রশিদ, লুত মিয়া, উজ্জ্বল মিয়া, উসমান গণি, শরিফুল ইসলাম প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ উপজেলায় ৩২ টাকা দরে ১ হাজার ৯৫২ মেট্রিক টন ধান ও ৪৫ টাকা দরে ১২ হাজার ৯০৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে।

উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি জানান, চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৪১০ হেক্টর। এর মধ্যে উফশী ১৫ হাজার ২শ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হাজার ২১০ হেক্টর।

উপজেলা কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকির জানান, কৃষকের উৎপাদিত বিক্রয়যোগ্য ধানের ৫০ ভাগের একভাগও সরকারিভাবে কেনা হচ্ছে না। সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় কেন্দ্র চালুর দাবি জানাচ্ছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa