Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কয়েক মিনিটের ভাইভায় চাকরি হলো ৫শ যুবকের
বিভাগীয় সংবাদ

কয়েক মিনিটের ভাইভায় চাকরি হলো ৫শ যুবকের

By Saiful Islamফেব্রুয়ারি 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : মাত্র চার ঘণ্টায় চাকরি পেলেন ৫ শতাধিক বেকার যুবক। তাদের বেতনও কম নয়। ১২টি পদে নিয়োগ পাওয়া একেক জনের বেতন প্রতি মাসে ১৫ থেকে ৪০ হাজার টাকা। এই চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। নেই পরীক্ষার ঝামেলাও।

কয়েক মিনিটের ভাইভায় চাকরি হলো ৫শ যুবকের

Advertisement

মাত্র কয়েক মিনিটের ভাইভায় সোনার হরিণ মিললো বেকার যুবকদের। এতে উচ্ছ্বসিত তারা। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের এ চাকরির মেলা বসেছিলো রংপুর সিটি কর্পোরেশন ময়নাকুঠি এলাকায়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রংপুর নগরীর ময়নাকুঠি সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত জব ফেয়ারে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরি প্রত্যাশিরা। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইনস্পেকশন অফিসার, মনিটরিং অফিসার, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই ১২টি পদে ১৫শ সিভি জমা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত। কিছুক্ষণ পরে নেওয়া হয় সাক্ষাৎকার।

কয়েক মিনিটের ভাইভায় চাকরি হলো ৫শ যুবকের

দুপুরের পর ফলাফল ঘোষণা করা হয়। চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে চাকরি পাওয়া স্বপ্নের মতো।

চাকরি মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসে রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশকে উন্নত করতে হলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে যুবকদের। গঙ্গাচড়া উপজেলার সন্তান তরুণ উদ্যোক্তা কে এম রিদওয়ানুল বারী জিয়ন আজ তার প্রতিষ্ঠানে এক হাজার যুবকদের চাকরি দিয়ে যে মহানুভবতায় দেখালেন, তা মনে রাখবে তাদের পরিবারগুলো।

কয়েক মিনিটের ভাইভায় চাকরি হলো ৫শ যুবকের

প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ও সিইও জানান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে এখন পর্যন্ত ১০ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়েছে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কর্মীদের। এছাড়াও স্টেডফাস্ট একাডেমির মাধ্যমে আইসিটি ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। খুব অল্প সময়ে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৪৬০ শাখার মাধ্যমে বিশ্বস্ততার সঙ্গে কুরিয়ার সেবা দিয়ে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান।

উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর রংপুরের গংগাচড়া উপজেলার মাল্টিপারপাস হলরুমে চার ঘণ্টায় ১ হাজার বেকারকে চাকরি দিয়ে প্রশংসা কুড়িয়েছিলো স্টেডফাস্ট কুরিয়ার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026
শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

জুন 21, 2026

Latest News

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa