Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ৫৭ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিরসন, ১৪ জনকে বিদ্যালয়ে ভর্তি
ঢাকা বিভাগীয় সংবাদ

৫৭ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিরসন, ১৪ জনকে বিদ্যালয়ে ভর্তি

By Saiful IslamJanuary 16, 20262 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ৫৭ জন শিশুকে শনাক্ত করে শ্রম থেকে নিরসন এবং তাদের মধ্যে ১৪ জনকে বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে।

Manikganj

Advertisement

শিশুশ্রম প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোজাম্মেল হোসেন। বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা তিনটায় জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নারী ও শিশুশ্রম শাখার উপসচিব মো. আব্দুল ওদুদ, মানিকগঞ্জের সিভিল সার্জন এ বি এম মোফাখখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ নাজমুল হাসান খান।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালার শুরুতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-মহাপরিদর্শক শিশুশ্রমের বর্তমান চিত্র ও আইনগত দিক তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী ১৪ বছরের কম বয়সী শিশু দিয়ে শ্রম করানো দণ্ডনীয় অপরাধ এবং ১৮ বছরের কম বয়সী কিশোরদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে পরিচালিত বিশেষ সরেজমিন পরিদর্শনে মানিকগঞ্জ জেলায় ৫৭ জন শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত অবস্থায় শনাক্ত করা হয়েছে। তাদের শ্রম থেকে নিরসনের পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে পাসা এনজিওর সহযোগিতায় ইতোমধ্যে ১৪ জন শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

অন্য শিশুদেরও সমাজসেবা কার্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে শিক্ষায় ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সব পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

এ সময় শিশুশ্রম নিরসনে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কর্মশালায় শিশুশ্রম নিরসনে নিয়মিত পরিদর্শন ও পুনর্বাসনমূলক কার্যক্রম গ্রহণ করায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জের ভূমিকার প্রশংসা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মানিকগঞ্জকে ধাপে ধাপে শিশুশ্রমমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa