Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রেলের ৫৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন
বিভাগীয় সংবাদ রংপুর

রেলের ৫৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

By Tarek Hasanজুন 26, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাট রেল বিভাগ প্রায় ৫৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) লালমনিরহাট রেল বিভাগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। পরে আলোচনা সাপেক্ষে ৫ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হয়।

লালমনিরহাট

Advertisement

মঙ্গলবার বিকাল ৩টায় রেলওয়ের পাওয়ার হাউসের মেইন সংযোগ বিচ্ছিন্ন করে (বিদ্যুৎ বিভাগ) নেসকো লালমনিরহাট অফিস।

জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে বিভাগ গত ৩ মাস থেকে বিদ্যুৎ বিল বকেয়া রাখে। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নেসকো স্থানীয় অফিস থেকে বারবার নোটিশ দিয়ে তাগিদ দিলেও বকেয়া ৫৭ লাখ ৬ হাজার ৩৭৩ টাকা পরিশোধ করা হয়নি। পরে রেলওয়ের পাওয়ার হাউসের মেইন সংযোগ বিচ্ছিন্ন করে নেসকো লালমনিরহাট অফিস।

পরে আলোচনা সাফেক্ষে ৫ ঘণ্টা পর রাত ৮টার দিকে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করে দেয় নেসকো।

মঙ্গলবার সরেজমিন লালমনিরহাট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় রেলওয়ে বিভাগীয় স্টেশনে অপেক্ষমাণ যাত্রী প্রচণ্ড তাপদাহে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘ সময় থেকে জেনারেটরের সাহায্যে ঢাকাগামী ট্রেনসহ আন্তঃনগর ও অন্যান্য ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। সন্ধ্যা নামতেই পুরো স্টেশন এলাকায় অন্ধকার নেমে আসে। স্টেশনে থাকা যাত্রীরা মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠা-নামা করছেন। বিদ্যুৎ না থাকায় স্টেশনে থাকা ট্রেনগুলো ধোয়ামোছা করতে পারছে না কর্তব্যরতরা।

এদিকে রেলওয়ে স্টাফ কোয়ার্টারে থাকা রেলের চাকরিজীবী পরিবারের সদস্যদের প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু ও বয়োবৃদ্ধ ব্যক্তিরা। বিদ্যুতের কারণে লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে রেলের।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৩টায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে জানতে পারি, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে পুরো রেল বিভাগের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় পুরো স্টেশনে অন্ধকার নেমে এসেছে। এটি বিপজ্জনক অবস্থা। কখন বিদ্যুৎ আসবে তাও সঠিক বলতে পারছি না।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল আলম জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা হওয়ায় রাত ৮টার দিকে তারা বিদ্যুৎ সংযোগ সচল করে দেন।

লাগবে না স্মার্টফোন, মস্তিষ্ক থেকেই করা যাবে কল!

লালমনিরহাট নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় জানান, গত ৩ মাস থেকে বিদ্যুৎ বিল দেয়নি রেল বিভাগ। বিল পরিশোধের জন্য একাধিকবার দাফতরিক চিঠি দিয়ে তাগিদ দেওয়া হয়েছে। মোট ৫৭ লাখ ৬ হাজার ৩৭৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ কারণেই রেল বিভাগের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরে রেল বিভাগ কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করবে মর্মে রাত ৮টার দিকে সংযোগ দেওয়া হয় বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ঝিনাইদহ

জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

জুন 16, 2026
ইটভাটা

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৭৫ জাতের আম বাগান

জুন 16, 2026
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জুন 15, 2026
Latest News
ঝিনাইদহ

জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

ইটভাটা

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৭৫ জাতের আম বাগান

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa