জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিয়ে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম শহরের হাজারী গলি এলাকায় প্রথমে বিক্ষোভের ঘটনা ঘটে, পরে যৌথবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিক্ষোভকারীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়।

Advertisement

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের এ বিক্ষোভ শুরু হয়। এরপর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে যৌথবাহিনীর ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসিড নিক্ষেপে আহত হওয়া ওই পুলিশ সদস্যদের নাম ফয়েজ। এছাড়া ইট-পাথরের আঘাতে আহত হন আরও পাঁচজন। বর্তমানে এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি ফটোকার্ড নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন ওসমান গণি নামের এক দোকান মালিক। হাজারী গলির মিয়া শপিং সেন্টারে তার দোকান রয়েছে। ফটোকার্ডটিতে ইসকন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছিল। এটি শেয়ার করায় কিছু দুর্বৃত্ত তার দোকানটি ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেছেন, ‘হাজারী গলির ওসমান গণি নামে এক ব্যবসায়ী একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টটি ইসকন সম্পৃক্ত। যা নিয়ে কিছু লোকজন সংক্ষুব্ধ ছিল। ওই ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করা হলে পুলিশ গিয়ে আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। একপর্যায়ে যারা আক্রমণ করতে উদ্যত হয়েছিল তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। তাদের আক্রমণে আমাদের ৬ পুলিশ সদস্য আহত হয়। এর মধ্যে একজন এসিড আক্রান্ত আছে। পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.