Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ম্যাজিস্ট্রেট দেখে ৬০০ টাকার তরমুজ হয়ে গেল ১৫০ টাকা
ঢাকা বিভাগীয় সংবাদ

ম্যাজিস্ট্রেট দেখে ৬০০ টাকার তরমুজ হয়ে গেল ১৫০ টাকা

By Shamim RezaMarch 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফলের বাজার, কাঁচামাল ও নিত্যপণ্যের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

Tormuj

Advertisement

আজ সকাল ১১টার দিকে শুরু হওয়া অভিযান চলে বিকেল পর্যন্ত। এ সময় আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ, গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান, এসআই সোহাগ সাহাসহ পুলিশ ও প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তরমুজ, খেজুরসহ বিভিন্ন ফল ও নিত্যপণ্য বেশি দামে বিক্রি করায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় দেখা যায়, আড়াইহাজারের বাজারগুলোতে গত কয়েকদিন ধরে তরমুজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য চড়া দামে বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখে কেজিতে ২০-৩০ টাকা কমিয়ে দেন ব্যবসায়ীরা। এর মধ্যে গত কয়েকদিন ধরে ৬০০ টাকা দরে বিক্রি করা তরমুজ দুপুরে ১৫০ টাকায় বিক্রি করেছেন তারা। এমনকি ৮০ টাকা কেজির সবজি ৬০ টাকায় বিক্রি করতেও দেখা যায়। আর ৫০ টাকা হালির লেবু বিক্রি হয়েছে ৩০ টাকায়। অন্যদিকে, অনেক ব্যবসায়ী ম্যাজিস্ট্রেট দেখে দোকানের সামনে কাপড় ঢেকে সটকে পড়েন।

উপজেলার গোপালদী বাজারে তরমুজ বিক্রেতাদের ক্রয় রসিদ যাচাই-বাছাই করেন ম্যাজিস্ট্রেট। এর পাশাপাশি বিভিন্ন মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা টানানোসহ ব্যবসায়ীদের সতর্ক করেন। এ সাজারুল ইসলাম নামের এক তরমুজ বিক্রেতা ক্রয় রসিদ দেখাতে না পারায় এবং বেশি দামে বিক্রি করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপালদী বাজারে কেনাকাটা করতে আসা নাসির হোসেন বলেন, বুধবার যে তরমুজ ৫০০-৬০০ টাকায় কিনেছি, আজ সেই তরমুজ ম্যাজিস্ট্রেটের সামনে ১৫০ টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তরমুজ ছাড়াও সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা।

দাসিরদিয়া বাসিন্দা আব্দুল জলিল বলেন, শুক্রবার সকালে যে তরমুজ আমার কাছে ৪৫০ টাকা চেয়েছিল, সেটি ভ্রাম্যমাণ আদালত চলাকালে ১০০ টাকায় কিনেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন ব্যবসায়ীরা বাড়াতে না পারে, সেজন্য ইতোমধ্যে প্রশাসনে সঙ্গে বাজার কমিটি ও ব্যবসায়ীদের মতবিনিময়ের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টানাতে হবে, যেন ক্রেতারা কোনোভাবে প্রতারিত না হন। অভিযান চলমান থাকবে।

জেলের জালে ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল জানান, কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026
Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

July 21, 2026
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026

Latest News

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa