আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালে সিঙ্গাপুরে ৬৪ হাজারের বেশি নতুন ব্যবসা চালু হয়েছে। একই সময়ে বাণিজ্য নগরীটিতে ব্যবসা বন্ধ হয়েছে ৫০ হাজার। দেশটির পরিসংখ্যান বিভাগের ওয়েবসাইটে এ তথ্য উঠে এসেছে।

Singapur

Advertisement

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকেই ব্যবসা বন্ধের সংখ্যা বাড়ছে। ২০২২ সালে তা ৫০ হাজার ৪২৩ এ দাঁড়িয়েছে। ২০১৬ সালের ৬২ হাজার ব্যবসা বন্ধের পর যা সর্বোচ্চ।

পরিসংখ্যান বিভাগের উপাত্তে দেখা গেছে, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে নতুন ব্যবসা চালুর পরিমাণ ৬০ হাজারের উপরেই রয়েছে। মোটা দাগে, প্রতিবছর ৬১ হাজার থেকে ৬৫ হাজার নতুন ব্যবসা চালু হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬৪ হাজার ৩০৪।

আর্থিক খাতে গত বছর সর্বোচ্চ ৮ হাজার ৩০৭ টি ব্যবসা চালু হয়েছে। ২০২১ সালের চেয়ে যা ১৫০ শতাংশ বেশি। অন্যদিকে ২০২২ সালে ব্যবসা বন্ধ হয়েছে ৩ হাজার ৩৮০ টি। দ্বিতীয় সর্বোচ্চ সম্প্রসারণ ছিল তথ্য প্রযুক্তি বা আইসিটি খাতে। ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো খাতের সমণ্বয়ে আইসিটিতে ৯ হাজার ৫৬ টি ব্যবসা চালু হয়েছে। ২০২১ সালের চেয়ে আইসিটি খাত ৭০ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এদিকে ২০২২ সালে আইসিটি খাতে ব্যবসা বন্ধ হয়েছে ৫ হাজার ২৭২ টি।

ব্যবসা বান্ধব পরিবেশ, মেধা আকর্ষন ও স্থিতিশীল গন্তব্য হিসেবে সুনামের কারণে উচ্চ জীবনযাপন ব্যয় স্বত্বেও নতুন ব্যবসা চালুর জন্য সিঙ্গাপুর আকর্ষণীয় গন্তব্য বলে মনে করেন সিআইএমবির অর্থনীতিবিদ সং সেং ওন। ২০২৩ সালে ডিজিটাল খাতে অধিক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তিনি।

লাদাখে তীব্র শীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত ওয়াংচুকের প্রতিবাদ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.