Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৭ বছর ধরে শিকলে বাঁধা শিশু জিহাদের জীবন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

৭ বছর ধরে শিকলে বাঁধা শিশু জিহাদের জীবন

By Shamim RezaNovember 25, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১২ বছরের শিশু জিহাদ মাহমুদ মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে গত সাত বছর ধরে শিকলে বন্দি করে রেখেছেন তার মা-বাবা। টাকার অভাবে জিহাদের চিকিৎসা করাতে পারছেন না পরিবার। জিহাদ মাহমুদ স্থানীয় চাপাইর ইউনিয়নের বড়কাঞ্চনপুর টেকিবাড়ি এলাকার মুদি দোকানদার ফজলুর রহমানের ছেলে। জিহাদ বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন।

শিশু জিহাদের জীবন

Advertisement

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের পাশে বড়কাঞ্চানপুর টেকিবাড়ি বাজার। ওই বাজার থেকে পূর্ব দিকে মুদি দোকানদার ফজলুর রহমানের বাড়ি। বাড়িতে এক ঘরের বারান্দায় খুটির সঙ্গে হাতে শিকলে বাঁধা বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন শিশু জিহাদ। পাশে বসেই তাকে খাবার খাওয়াচ্ছেন তার মা জিয়াসমিন বেগম। মানুষ দেখলেই শিকল মুক্ত হওয়ার জন্য জিহাদ শিকল ধরে টানাটানি করে।

জিহাদের পরিবার ও স্থানীয়ারা জানায়, জিহাদ জন্মের পর থেকেই কথা বলতে পারে না। ধীরে ধীরে বড় হতে থাকলে বোঝা যায় সে মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যে উত্তেজিত হয়ে উঠতো। বাড়ি ঘরের এবং আশপাশের মানুষের বাড়িতে গিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করতে থাকে। হঠাৎ হঠাৎ তাকে খোজে পাওয়া যায় না। কোথায় কোথায় যেন চলে যায়। মাঝে মধ্যেই তাকে খোঁজে ফিরিয়ে আনতে হয়েছে। সবসময় চোখে চোখে রাখাও কঠিন। তাই গত সাত বছর ধরে তার পায়ে শিকল বেধে ঘরের একটি খুটির সঙ্গে বেধে রাখা হয়। ইচ্ছে করলে সে ঘরের বারান্দায় শুয়ে থাকতে পারে।

জিহাদের মা জিয়াসমিন বেগম বলেন, ছেলেটা আমারে মা আর বাবারে বাবা বলে ডাকতে পারে। আর কিছুই বলতে পারে না। একটা ছেলে যখন প্রতিবন্ধি হয়ে জন্ম নেয় তখন মা-বাবার মনটা কেমন হয় একবার ভেবে দেখেন। ছেলেটা হঠাৎ করেই কোনো একদিকে চলে যায়। প্রতিদিন সন্ধ্যায় তাকে খুজে আনতে হতো। অথবা মানুষজন তাকে দেখে বাসায় দিয়ে যেতো। কিন্তু একেবারে যদি হারিয়ে যায় তখন কি হবে? ছেলে যেমনই থাকুক ওকে হারাতে চাইনা। তাই একটা শিকল দিয়ে ঘরের বারান্দার খুটির সঙ্গে আটকিয়ে রাখি। যাতে কোথাও চলে যেতে না পারে।

বাবা ফজলুর রহমান বলেন, রাতের বেলায় আমাদের সাথেই সে ঘুমায়। তখন শিকল দিয়ে বাধা থাকে না। মাঝে মধ্যেই মধ্যরাতে ঘুম থেকে উঠে ঘরে ভাংচুর করে সব লণ্ডভণ্ড করে রাখে। জিহাদকে অনেক ডাক্তার দেখিয়েছি। তারা বলেছে, দীর্ঘ মেয়াদি চিকিৎসা করালে জিহাদ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর জন্য অনেক টাকারও প্রয়োজন। সেই টাকা আমাদের নেই। কিন্তু ছেলেটারে দেখলে বুকটা ফেটে যায়। যেভাবে পারি ওকে সুস্থ্য করতে চাই।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, জিহাদের পিতা মুদি দোকানদার ফজলুর রহমান তার বাবা মারফত আলীকে হারান অনেক বছর আগেই। বর্তমানে তিনি ও তার স্ত্রী জিয়াসমিন, বৃদ্ধা মা ফিরোজা বেগম (৭০), বড় ছেলে জিসান মাহমুদ ও জিহাদ মাহমুদকে নিয়েই তাদের পরিবার। বাবা মারফত আলীর কোন সম্পত্তি ছিল না। ফলে মায়ের পৈত্তিক সূত্রে পাওয়া অল্প একটু জমিতে বাড়ি নির্মাণ করে তারা পাঁচজন কোন রকমে খেয়ে-পড়ে দিন অতিবাহিত করছেন। একদিকে অর্থ সংকটে থেমে গেছে জিহাদের চিকিৎসা ব্যবস্থা ও অপরদিকে কোন রকমে খুড়িয়ে চলছে তাদের পাঁচজনের সংসার। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধি জিহাদের চিকিৎসা করাতে না পেরে পরিবারটি খুবই অসাহায়ের মধ্যে আছে।

ফেসবুকের কাছে ১১৭১ আইডির তথ্য চেয়েছে বাংলাদেশ

কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, জিহাদের পরিবারটি খুবই অসহায়। মাঝে মধ্যেই আমি তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে থাকি। তারা আরও ভালো কিভাবে চলতে পারে সে বিষয়ে দেখা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026
কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

June 22, 2026
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026

Latest News

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa