আন্তর্জাতিক ডেস্ক : এআই গিলবার্টের বয়স ৭০ বছর। এত বয়স হলেও এই মার্কিন নাগরিকের কোনো বউ বা প্রেমিকা নেই। তাই দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগতে ভুগতে বিরক্ত হয়ে পড়েছেন। আর এই একাকিত্ব দূর বেছে নিয়েছেন অভিনব এক পন্থা। প্রেমিকার খুঁজে বিশাল বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন। এ জন্য সপ্তাহে তাকে গুনতে হয়েছে ৪০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় ৪৩ হাজার টাকারও বেশি।

bilboard

Advertisement

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাসের সুইটওয়াটারের কাছে এই বিলবোর্ড টানিয়েছেন গিলবার্ট। এমন তুঘলকি কাণ্ড করে অবশ্য সফলতাও পেয়েছেন তিনি। এক সপ্তাহের মধ্যে ৪০০ ফোন কল এবং ৫০টি ইমেইল পেয়েছেন তিনি।

২০ ফুটের ওই বিলবোর্ডে গিলবার্টের একটি ছবি প্রদর্শন করা রয়েছে। তার ছবির পাশে লেখা আছে, ‘লোনলি মেইল ক্যান রিলোকেট সুইটওয়াটার। বিয়ে করতে আগ্রহী এমন নারীর প্রয়োজন।

বিলবোর্ডে বিয়ে করতে আগ্রহী এমন নারী খোঁজার কারণ নিজেই ব্যাখ্যা করেছেন গিলবার্ট। তিনি জানান, এর আগে বিয়ে করতে গিয়ে তাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। সে সময়ে অনেকে তার অর্থের পরিমাণ জানতে চেয়ে যোগাযোগ করেছেন। তবে এবার আর সেই ফাঁদে পা দেবেন না তিনি। একজন সঠিক মানুষের দেখা পাবেন বলে আশা করছেন এই বৃদ্ধ।

নতুন করে কি আবারও হিট অ্যালার্ট আসছে?

গিলবার্ট বলেন, আমি সঠিক ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমি এখনো সেই ব্যক্তির কল পাইনি। যদি আমি সঠিক ব্যক্তির দেখা পেয়ে যায় তাহলে আমি তার চোখের দিকে তাকিয়ে সে কীভাবে জবাব দেয় তা পর্যবেক্ষণ করব। এমনকি সঠিক মানুষের দেখা পেলে আমি ইউরোপে পর্যন্ত যেতে রাজি আছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.