জুমবাংলা ডেস্ক : আমরা কৃষকদের মূল্যায়ন করতে জানিনা। যে কারণে তৈরি হয় সিন্ডিকেট। বঞ্চিত হয় কৃষক। কৃষকদের মূল্যায়ন করতে হবে। এছাড়া আমরা যদি ব্যক্তি পর্যায়ে কৃষি পণ্য উৎপাদন করতে পারি তাহলে বাজারে যোগান বাড়বে, দাম কমবে সবজির। এর মাধ্যমে সারাদেশ উপকৃত হবে। কুমিল্লা নগরীতে আয়োজিত সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

sikkharty

Advertisement

অনুষ্ঠানে সাতশ’ শিক্ষার্থীর মাঝে সবজির চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের মাঠে গোমেতি সংবাদের আয়োজনে সবজি চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান।

কুমিল্লার মাঠে মাঠে সোনালী ব্রি ধান ১০৩ এর ঝিলিক

বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল লতিফ, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, গভর্নিং বডির সদস্য মিজানুর রহমান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.