Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পিকআপ থামিয়ে ৭৫ হাজার ডিম লুট!
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

পিকআপ থামিয়ে ৭৫ হাজার ডিম লুট!

By iNews DeskJune 12, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ডিম বহনকারী একটি পিকআপ থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ৭৫ হাজার ডিম লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৭৫ হাজার ডিম লুট!
গ্রেপ্তারকৃতরা হলেন- ভালুকার ভরাডোবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল (৩৯), একই এলাকার সুমন মিয়া (২০), আব্দুস সামাদ (৩১), ত্রিশালের গোপালপুর এলাকার আবু রায়হান (২২), গুজিয়াম গ্রামের এনামুল হক প্রভাত (২৩) ও অলহরি গ্রামের সোহাগ আলী (৩০)।

শনিবার (১১ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার (১০ জুন) ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, গত ৩০ মে রাত সোয়া ২টার দিকে উপজেলার ভরাডোবা-উথুরা সড়কে একদল ডাকাত দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে করে এসে ৭৫ হাজার মুরগির ডিম বহনকারী একটি পিকআপকে পথরোধ করে। এ সময় পিকআপ চালক মমিন, সহযোগী সুমন মিয়া ও ম্যানজার সবুজকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ থেকে নামিয়ে ডাকাতদের প্রাইভেটকারে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তারা পিকআপটি ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ডিমগুলো লুট করে পিকআপ ফেলে পালিয়ে যায়।

পরদিন এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার ন্যস্ত করা জেলা গোয়েন্দা পুলিশের ওপর। শুক্রবার গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয় ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, লুট করা ডিম বহন ও বিক্রির কাজে ব্যবহৃত পিকআপ এবং নগদ ১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

Advertisement

সফিকুল ইসলাম আরও জানান, ঘটনার আগের দিন আসামিরা ভালুকার ভরাডোবা বাজারে এক হয়ে ডাকাতির পরিকল্পনা চূড়ান্ত করেন। পরিকল্পিতভাবে প্রাইভেটকার ভাড়া করেন ও মোটরসাইকেল নিয়ে এ ঘটনা ঘটান। পরবর্তীতে লুট করা ৭৫ হাজার ডিম থেকে ৩৭ হাজার ডিম গাজীপুর চৌরাস্তা কাঁচাবাজারে বিক্রি করেন। অবশিষ্ট ডিম, ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যারা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa