Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিলাসবহুল জীবন ছেড়ে ৮ বছরের শিশুর সন্ন্যাস গ্রহণ
আন্তর্জাতিক

বিলাসবহুল জীবন ছেড়ে ৮ বছরের শিশুর সন্ন্যাস গ্রহণ

By Saiful IslamJanuary 26, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বাবা ধনী হীরা ব্যবসায়ী। জীবনে তার আরামের অভাব ছিল না। কিন্তু বিলাসবহুল জীবন বিসর্জন দিয়ে মাত্র আট বছর বয়সেই সন্ন্যাস গ্রহণ করল দেবাংশী সংঘভি।

দেবাংশী সংঘভি

Advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের সুরাটে সন্ন্যাসের দীক্ষা নিয়েছে আট বছরের মেয়ে। বুধবার (১৮ জানুয়ারি) হীরা ব্যবসায়ী ধনেশের বড় মেয়ে বিলাসবহুল জীবন বিসর্জন দিয়ে, কোটি টাকার সম্পত্তি প্রত্যাখ্যান করে সন্ন্যাসিনী হয়েছেন।

দেবাংশী সংঘভি দুই বোনের মধ্যে বড়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ন্যাসের দীক্ষা নেন দেবাংশী। এই বয়সেই দেবাংশী হিন্দি, ইংরেজিসহ অনেক ভাষায় রীতিমত পটু। এ ছাড়া তিনি সঙ্গীত এবং নৃত্য ও যোগব্যায়ামেও অত্যন্ত পারদর্শী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেবাংশীর শৈশব থেকেই আধাত্মিকতার প্রতি ঝোঁক ছিল, যে কারণে ছোটবেলা থেকেই তার জীবন ছিল সহজ-সরল। সকল প্রকার বিলাসিতা ত্যাগ করে তিনি সন্ন্যাসিনী হয়ে ওঠেন।

ধনেশ সংঘভির মালিকানাধীন ডায়মণ্ড কোম্পানির সারা বিশ্বব্যাপী শাখা রয়েছে এবং বার্ষিক আয় প্রায় ১০০ কোটি টাকা। দেবাংশীর ছোট বোনের নাম কাব্য এবং তার বয়স পাঁচ বছর। আচার্য বিজয় কীর্তিযশসুরি দেবাংশীকে দীক্ষা দেন। দেবাংশী মাত্র আট বছর বয়সে ৩৬৭টির বেশি আধ্যাত্মিক কর্মসূচীতে যোগ দেন। তার পরে তিনি সন্ন্যাস গ্রহণের জন্য অনুপ্রাণিত হন।

দেবাংশীদের পারিবারিক বন্ধুদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেবাংশী কখনো টেলিভিশন বা সিনেমা দেখেনি। এ ছাড়া সে কখনো বিপণিবিতান ও রেস্তোরাঁয় যায়নি। শৈশব থেকে দিনে সে তিনবার প্রার্থনা করে। এমনকি তার বয়স যখন দুই, তখন থেকে উপবাস করে আসছে।’

এদিকে ধর্মীয় বিষয়ের পণ্ডিতেরা বলছেন, জৈন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সংসারজীবন ত্যাগ করে সন্ন্যাসজীবন বেছে নেয়াটা স্বাভাবিক একটি ঘটনা। তবে এই হার গত কয়েক বছর ধরে দ্রুত বাড়তে দেখা যাচ্ছে। এর পরও দেবাংশীর মতো কম বয়সী শিশুদের এই সন্ন্যাসজীবন বেছে নেয়ার ঘটনা তেমন একটা দেখা যায় না।

আসছে পরিবেশবান্ধব ভাসমান শহর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

July 3, 2026
রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

July 3, 2026
খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

July 3, 2026

Latest News

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa