বিনোদন ডেস্ক : ৯ জন স্ত্রীর মধ্যে একজন বিচ্ছেদের দাবি জানিয়েছেন। এ ঘটনায় ব্রাজিলের মডেল আর্থার ও উরসো বলেছেন, স্ত্রীদের মধ্যে একজনের এমন সিদ্ধান্তে তিনি দুঃখ পেয়েছেন এবং অবাক হয়েছেন।

৯ স্ত্রীর মধ্যে

Advertisement

নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যখন তিনি ‘অবাধ প্রেম উদযাপন’ এবং ‘এক বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ’ করার লক্ষ্যে আরো আটজন নারীর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হন, তার আগেই লুয়ানা কাজাকিকে বিয়ে করেছিলেন উরসো।

বর্তমানে আগাতা নামে তার এক স্ত্রী বিচ্ছেদ চান। কারণ হিসেবে ওই নারী বলেছেন, একপত্নী প্রথার অভাব অনুভব করছেন। ওই ৯ জন স্ত্রীর স্বামী উরসো বলেছেন, ‘আগাতা চায় আমার সম্পূর্ণ অধিকার সে নেবে। এটার কোনো মানে ছিল না। আমাদের ভাগ করে নিতে হবে। বিচ্ছেদের ব্যাপারে আমি খুব দুঃখ পেয়েছিলাম। এমনকি তার এমন সিদ্ধান্তে আরো বেশি অবাক হয়েছি। ‘

তিনি আরো বলেছেন, ‘আমার অন্য স্ত্রীরা মনে করে, আগাতার আচরণ ভুল ছিল। সে শুধু কৌতূহল থেকে এমন বিয়ে করেছে, বাস্তব অনুভূতি থেকে নয়। ‘

কত টাকার মালিক রাশমিকা?

ইনস্টাগ্রামে ৫০ হাজার ফলোয়ার রয়েছে উরসোর। সেখানে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি জানি যে আমি একজন স্ত্রীকে হারাচ্ছি। তবে তার জায়গায় কাউকে এই মুহূর্তে বসানোর পরিকল্পনা নেই।’ উরসো অবশ্য জানিয়েছেন, ১০ স্ত্রীর সঙ্গে সংসার করার স্বপ্ন রয়েছে। শিগগিরই সেই স্বপ্ন পূরণের আশা করছেন তিনি। তার দাবি, প্রত্যেক স্ত্রীর জন্য সমান ভালোবাসা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.