জুমবাংলা ডেস্ক : বরিশাল নগরীর মুসলিম কবরস্থানের ভিতর প্রবেশ করে ঘাস ও গাছ পাতা খাওয়ার দায়ে প্রায় এক বছর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) খোয়ারে আটকে ছিল ৯টি ছাগল। নবনির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় শুক্রবার মুক্তি পেয়ে মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরে গেছে ছাগলগুলো।

Advertisement

এর আগে ২০২২ সালের ৬ ডিসেম্বর বরিশাল সিটি করপোরেশন ছাগলগুলোকে আটক করে।

জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এই অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। এই বিষয়ে ছাগলের মালিক রাজিব নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন। রাজিবের আবেদনের প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় বিসিসি কর্তৃপক্ষ ছাগলগুলোকে মালিক রাজিবের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তরকালে বিসিসির বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.