Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৯ মিটার খালে ২০ মিটার ব্রিজ!
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

৯ মিটার খালে ২০ মিটার ব্রিজ!

By Shamim Rezaফেব্রুয়ারি 5, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের পূর্বদিকে আমজাদহাট ইউনিয়নে যাতায়াতে ইসলামিয়া বাজার-ঘাটঘর-বকশিবাজার মুন্সীরহাট সড়কের চকবস্তা ও শ্রীচন্দ্রপুর গ্রামের ওপর দিয়ে প্রবাহিত বামন আলী খাল।

২০ মিটার ব্রিজ

Advertisement

সংশ্লিষ্ট সরকারি দপ্তরে গতিয়া খাল নামে পরিচিত খালটির ওপর দ্রুত নির্মাণকাজ চলছে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথভাবে ৩ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ।

শ্রীচন্দ্রপুর গ্রামের ওপর প্রবাহিত বামন আলী খালটি কোথাও সাড়ে ৪ মিটার, কোথাও ৬ মিটার চওড়া। যেখানে ব্রিজ নির্মিত হচ্ছে, সেখানে খালের প্রস্থ আনুমানিক ৯ মিটার বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত না করলেও কম-বেশি হতে পারে বলে মত দিয়েছেন।

৯ মিটার খালের ওপর আগে ছিল ১২ মিটার ব্রিজ। সেখানে ২০ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের কারণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে উন্নয়ন কাজ হচ্ছে। কোনো কোনো দিক বিবেচনায় ব্রিজের দৈর্ঘ্য ২০ মিটার হয়েছে, নকশা প্রণয়ন যারা করেছেন তারাই ভালো জানবেন।

তবে খালের দু’পাশে রাস্তা কিছুটা আড়াআড়ি হওয়ায় ব্রিজের দৈর্ঘ্য বাড়ানো হতে পারে। ২০২১-২২ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

সম্প্রতি ফেনী থেকে বদলি হওয়া এলজিইডি নির্বাহী প্রকৌশলী হাসান আলী জানান, সময়ের প্রয়োজন বিবেচনায় দেশের সব ব্রিজ এখন আগের তুলনায় ৫০-৬০ শতাংশ বড় করা হচ্ছে। গতিয়া খালে জোয়ার-ভাটা নেই। ভাঙনের শঙ্কা নেই। তবু খালের দ্বিগুণ বড় ব্রিজ কেন হচ্ছে জানতে চাইলে তিনিও পরিকল্পনাবিদদের কথা বলেন।

নির্মাণাধীন ব্রিজে গিয়ে দেখা যায়, নির্মাণকাজের ডানে-বামে খনন করে খালের পাড় বড় করা হয়েছে। তবে উভয়পাশে নিকটবর্তী দূরে সংকীর্ণ খাল দু’দিকে বয়ে গেছে।

বামন আলী খালের উপর নির্মাণাধীন ২০ মিটার ব্রিজটি অপচয় বলছেন দরবার ইউপি চেয়ারম্যান নজিাম উদ্দিন মজুমদার।

বিবাহিত নারীদের প্রতি আমার আগ্রহ নেই : সুকেশ

উল্লেখ্য, গত বছরের ১৪ মে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম আমজাদহাট ইউপি-ইসলামিয়া বাজার-ঘাটঘর- বকশি বাজার সড়কে ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa