শামীম হোসেন সামন : আমেনা আক্তার। বয়স মাত্র ৯ বছর। স্থানীয় একটি কিন্ডারগার্টেনে ৩য় শ্রেণিতে পড়াশোনা করে। গত দুই বছর ধরেই রোজা রেখেছে । তবে এবারই প্রথম সবকটি রোজা রেখেছে এ শিশু। বুধবার (২৭ এপ্রিল) পর্যন্ত তার রোজা হয়েছে ২৫টি। বাকি রোজাগুলোও (৩০টি) রাখবে বলে জানিয়েছে সে।

Advertisement

সব রোজা রেখে ইতিমধ্যে আমেনা এলাকায় বিস্ময় শিশু হিসেবে পরিচিতি পেয়েছে। তার বাড়ি ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদী এলাকায়। সে ওই এলাকার কুয়েত প্রবাসী ইশতাক মোল্লার মেয়ে।

আমেনার কাকা মোস্তাক আহমেদ বলেন, ‘চৈত্র মাসে এবার রোজা শুরু হয়েছে। অনেক প্রাপ্ত বয়স্ককরাও রোজা রাখে না। সে দিকে আমার ভাতিজী আমেনার মতো শিশু সব রোজা রাখছে এটা আমাদের পরিবারের জন্য আনন্দের। আমি সবসময় উৎসাহ দিয়ে থাকি’।

আমেনা আক্তার জানায়, রোজা রেখে তার দারুণ ভালো লাগছে। সব রোজা রাখতে পেরে সে খুব খুশি। কিছুটা কষ্ট হয়েছে। ক্ষুধা লেগেছে। তবু পবিত্র মাহে রমজান দারুণভাবে উপভোগ করছে ও। ওর কাছে সাহরি ও ইফতার খাওয়া অনেক আনন্দের বিষয়। এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে সে।

৯ কোটি টাকার আজব দোতলা সেতু, উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.