জুমবাংলা ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে ৪৩ হাজার ২৮৬ জন এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

Teacher

Advertisement

রবিবার (৩১ মার্চ) বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

সূত্র জানায়, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্কুলপর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদরাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এসব তথ্যের ভিত্তিতেই শিক্ষক নিয়োগের নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

ঈদের ছুটি নিয়ে বিশাল সুখবর

এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত সারাদেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। গত ২৫ মার্চ সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.