Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নির্বাচনে মানিকগঞ্জের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯৬০০ সদস্য
ঢাকা বিভাগীয় সংবাদ

নির্বাচনে মানিকগঞ্জের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯৬০০ সদস্য

By Saiful IslamFebruary 10, 20262 Mins Read

সাইফুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলায় চূড়ান্ত পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Manikganj

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫১৫টি। এর মধ্যে ২২৮টি কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবেন দুজন করে পুলিশ সদস্য।

এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ন্যূনতম তিনজন করে সশস্ত্র আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ১০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পুরো নির্বাচনী কার্যক্রমে জেলায় মোট ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

Advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় কাজ করবে ৫৮টি মোবাইল টিম এবং জেলা পুলিশের ১০টি স্ট্রাইকিং ফোর্স। চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোর জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসব এলাকায় মোতায়েন থাকবে ১ হাজার ২০০ জন বাংলাদেশ আর্মড ফোর্সেসের সদস্য এবং ১৬০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।

এবারের নির্বাচনে আরও একটি নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মানিকগঞ্জ জেলায় এবারের নির্বাচনে আর্মি, র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ হাজার ৬০০ জনের বেশি সদস্য মাঠে থাকবেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। চরাঞ্চলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।”

জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, “মানিকগঞ্জে এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু ছোটখাটো অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধান করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।”

তিনি আরও জানান, জেলার ৬৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেসব ভোটকেন্দ্রে যাতায়াত তুলনামূলকভাবে দূরবর্তী, সেগুলোতে নির্বাচন শুরুর ৪৮ ঘণ্টা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে এবং পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa