আন্তর্জাতিক ডেস্ক : হ্যালিফ্যাক্স, নোভা স্কোটিয়া, কানাডার একটি পুরোনো হোটেল। ১৮২৬ সালে তৈরি হয়েছিল বাড়িটি। পরে সেটি হোটেলে রূপান্তরিত হয়। নাম ভিক্টোরিয়ান এলমউড হোটেল। ২০১৮ সালে বাড়িটি ভেঙে ফেলার কথা হয়। সেই সময় এগিয়ে আসে ‘গ্যালাক্সি প্রপার্টিস’ নামের এক সংস্থা। তারা ঐতিহাসিক বাড়িটি কিনে ফেলে। ঠিক হয় ২২০ টন ওজনের বিপুল ভারী হোটেলটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

Advertisement

সাধারণত রোলার বা অন্য যন্ত্রের সাহায্যে কোনও বাড়িকে স্থানান্তরিত করা হয়। কিন্তু এক্ষেত্রে ৭০০ বার সাবানের সাহায্যে হোটেলটিকে স্থানান্তরিত করা হলো।কাজে সাহায্য করেছিল দুটি এক্সক্যাভেটর ও একটি ট্রাক।

এটিকে একটি পরিকল্পিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সাথে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

এলমউড একটি বিশাল ২২০-টনের কাঠামো। কিন্তু এস রুশটন কনস্ট্রাকশনের দলটি এই অসাধ্য সাধনের জন্য এগিয়ে আসে । তারা ফেসবুকে এই পদক্ষেপের একটি টাইম-ল্যাপস ভিডিও শেয়ার করেছে, কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সৃজনশীলতা প্রদর্শন করা হয়েছে ভিডিওতে । প্রথাগত রোলার ব্যবহার করার পরিবর্তে, গোটা টিম আইভরি সাবান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। নরম সাবানগুলি টো ট্রাক দ্বারা বিল্ডিংটিকে মসৃণভাবে পিছলে যেতে সাহায্য করেছিলো । নির্মাণ সংস্থার মালিক, শেলডন রুশটন জানিয়েছেন যে এলমউডটি ৩০ ফুট দূর পর্যন্ত সাবানের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয়। নতুন ফাউন্ডেশনের কাজ শেষ হয়ে গেলে ঐতিহাসিক ভবনটিকে সংরক্ষণ ও পুনঃস্থাপনের প্রচেষ্টা করা হবে।

সূত্র: এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.