Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গোয়ালন্দে এক বাঘাইর বিক্রি হলো অর্ধলাখ টাকায়
ঢাকা বিভাগীয় সংবাদ

গোয়ালন্দে এক বাঘাইর বিক্রি হলো অর্ধলাখ টাকায়

By Tarek HasanSeptember 13, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ৩৭ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি বাঘাইর মাছ ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বাঘাই

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেরি ঘাট থেকে প্রায় ৮ কিলোমিটার ভাটিতে বাহির চর কলার বাগান এলাকায় মাছটি ধরা পড়ে। পরে ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা বাঘাইরটি ৪৫ হাজার টাকায় কিনে ৪৯ হাজার টাকায় বিক্রি করেন।

যদিও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০২২-এর তফসিল অনুযায়ী, বাঘাইর বিপন্ন প্রজাতির মাছ। তাই এর শিকার ও বেচাকেনা নিরুৎসাহিত করা হয়েছে।

Advertisement

স্থানীয় মৎস্যজীবীরা বলেন, মঙ্গলবার সকালে জাল ফেলে মাছটি ধরেন বাহির চর এলাকার জেলে অচেল হালদার। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আসেন। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা ১ হাজার ২০০ টাকা কেজি দরে বাঘাইর মাছটি কিনে নেন। পরে মাছটি ওজন দিয়ে দেখতে পান প্রায় ৩৭ কেজি ৬০০ গ্রাম হয়েছে।

মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা বলেন, দুপুর ১২টার দিকে বড় বাঘাইর বিক্রির খবর পেয়ে নিলামে অংশ নেই। প্রায় সাড়ে ৩৭ কেজি ওজনের বাঘাইর মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪৪ হাজার ৪০০ হাজার টাকায় কিনেন। মাছটি ফেরির পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রাখেন। বাঘাইরটি বিক্রির জন্য ঢাকাসহ বিভিন্ন পরিচিত জনদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করেন।

মঙ্গলবার বিকেলে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে প্রায় ৪৯ হাজার টাকায় বিক্রি করেন। মাছটি বুধবার সকালে ঢাকায় পাঠানোর কথা রয়েছে।

বন্য প্রাণী (সংলক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী বাঘাইর মাছ একটি সংরক্ষিত বন্য প্রাণী।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, বাঘাইর মাছ তফসিলভুক্ত সংরক্ষিত বন্য প্রাণী। আইন অনুযায়ী বাঘাইর শিকার, ক্রয় এবং বিক্রয় দণ্ডনীয় অপরাধ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী বাঘাইর মাছ মহাবিপন্ন প্রাণী।

অ্যাটলির যে নতুন পরিকল্পনা ফাঁস

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব বলেন, বাঘাইর মাছ সংরক্ষিত বন্য প্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষণ আইনে না থাকায় তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তার জানা মতে বাঘাইর শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। সূত্র : ইউএনবি

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa