আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৌদি প্রবাসী সকল বাংলাদেশীকে শুভেচ্ছা জানান এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদানের জন্য প্রশংসা করেন।

সৌদি আরব

Advertisement

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস, ২০২৩ উদযাপিত হচ্ছে। ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবস পালিত হচ্ছে।

দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব সরকার কর্তৃক প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাছাড়া জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি প্রদান করতে প্রতিবছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করায় আন্তরিক ধন্যবাদ জানান।

বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ বাংলাদেশি অভিবাসী কর্মী রয়েছেন। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী প্রায় ২৪ লক্ষ বাংলাদেশি ডায়াসপোরা জনগোষ্ঠীও দেশের উন্নয়নে অবদান রাখছেন। অভিবাসীরা ২০২২-২৩ অর্থবছরে ২১.৬১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স প্রেরণ করেছেন।

একই সময়ে সৌদি আরব হতে বাংলাদেশে ৩ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রেরিত হয়েছে যা মোট রেমিট্যান্সের ১৬ শতাংশ। তবে সৌদি আরব হতে অধিক হারে দক্ষ কর্মী নিয়োগ হলে আরও বেশি রেমিট্যান্স প্রেরণের সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দূতাবাস কর্মীদের শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসের মধ্যস্থতায় গত ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো (বিএমইটি) এবং সৌদি সরকার অনুমোদিত তাকামল ফর বিজনেস সার্ভিসেস কোম্পানির মধ্যে স্কিলস ভেরিফিকেশন প্রগ্রাম (এসভিপি) বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় ২৯টি পেশায় বাংলাদেশ হতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সৌদি সরকার প্রদত্ত দক্ষতার সনদ নিয়ে অধিক বেতনে সৌদি আরবে কাজ করতে পারবেন। তাছাড়া যাদের উচ্চ শিক্ষার আকাঙ্খা থাকা সত্যেও যারা পড়াশুনা শেষ করতে পারেননি দূতাবাসের উদ্যোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করতে পারবেন।

উল্লেখ্য ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ-এর আয়োজক দেশ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় সৌদি আরবে কনস্ট্রাকশন, ক্লিনিং, মেইনটেন্স, ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে দক্ষ কর্মীদের ব্যাপক কর্মসংস্থানের সৃযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ হতে দক্ষতা অর্জন করে সৌদি আরবে আসলে সম্মানজনক কাজ ও কয়েকগুণ বেশী বেতন পাওয়া যাবে। ফলে অধিক হারে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে নিজ পরিবার, এলাকা ও দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন।

অসুস্থ কর্মীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান, প্রবাসে মৃত কর্মীদের দেশে ফেরত পাঠানোসহ মৃত কর্মীর পরিবারকে তিন লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হচ্ছে। বিদেশগামী যাত্রীদের বীমার আওতায় আনার জন্য ‘প্রবাসী কর্মী বীমা স্কীম’চালু করা হয়েছে।

বৈশ্বিক শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কারিগরী প্রশিক্ষন কেন্দ্রসমূহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রম বাজার উন্মুক্তকরণের জন্য দ্বিপাক্ষিক যোগাযোগ ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

রাষ্ট্রদূত জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাসে বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। তিনি সৌদি আরবে অথবা বাংলাদেশে যেকোনো সমস্যায় দূতাবাসের সেবা গ্রহণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তাছাড়া হাসি মুখে প্রবাসীদেরকে কাঙ্খিত সেবা প্রদানে আরও বেশী উদ্যোগী ও যত্নবান হওয়ার জন্য দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।

পুলে মুগ্ধতা ছড়ালেন মোনালিসা

রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন ও পাওনা আদায়ের জন্য দুতাবাসের উদ্যোগে দুটি সৌদি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরই মধ্যে মৃত প্রবাসী কর্মীর পরিবার এর সুফল পেতে শুরু করেছেন। গত মাসে ৬৫ জন মৃত বাংলাদেশির পরিবারের পাওনা বাবদ ৩৩ কোটি টাকা আদায় করে দেশে প্রেরণ করা হয়েছে।

প্রবাসী ভাই-বোনেরা তাদের কর্মদক্ষতা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে সকল প্রবাসী বাংলাদেশি ও দেশের সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.