Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পাগলা কুকুরের কামড়ে ৩ ঘণ্টায় ৩২ জন আহত
বরিশাল বিভাগীয় সংবাদ

পাগলা কুকুরের কামড়ে ৩ ঘণ্টায় ৩২ জন আহত

By Saiful IslamNovember 22, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বরগুনার আমতলীতে পাগলা কুকুরের কামড়ে ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই শিশু ও কিশোর। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাগলা কুকুরের কামড়ে ৩ ঘণ্টায় ৩২ জন আহত

Advertisement

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে তিন ঘণ্টায় পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডে কুকুর কামড়ানোর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার সময় আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের ও নান্নু মোল্লা সড়কের অবস্থিত এনএসএস অফিসের সাপোর্ট স্টাফ মাসুদ রানা (৪৫) কাজ করছিল। এসময় একটি পাগলা কুকুর এসে তাকে কামড় দেয়। এরপর একে একে কুকুরটি একই ওয়ার্ডের রাফিন (৬), জাহিদ (১৫), তানিয়া বেগম (১১), আবু রায়হান (১২) তানজিল আহম্মেদ (১৫), লাল চান (১০), তমাল (২৪), আপন হাওলাদার (২০), শাকিব (১৪), শংকর (৩২), জোহামনি (৯), সীমা (২৯), শফালী (৫০), নির্মল (৫৫), ইয়ামনি (১১) নয়ন (১৯), মোমেনা (১৭), হাফছা (৩২) এখলাস (১৩) আব্দুল মন্নান (৩৩), ইয়ামিন (১৪), বাচ্চু মিয়া (৪০) তিন নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ (৭), আরাফাত (৯), আব্দুল মালেক (৭৫), হাসিব (৭), ইউসুব (২৪), সাগর (১৯), আরিফ (১৮), শাহাভানু (১০৪), নির্মল (৫৫) আহত হন।

আহত রাফিনের বাবা মস্তফা মাতুব্বর বলেন, ছেলের চিৎকার শুনে গিয়ে দেখি রক্তাত্ব অবস্থায় সে চিৎকার করছে। ভয়ে তার শরীর কাপছিল। দ্রুত তাকে আমতলী হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল এবং পৌরসভায় কোনো টিকা না থাকায় বাহির থেকে কিনে টিকা দিয়েছি।

আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সত্তোরোর্ধ আব্দুল মালেক জানান, সরকারি হাইস্কুলের সড়ক ধরে বাসায় ফিরছিলাম। আকস্মিক একটি কালো রঙ্গের কুকুর এসে আমাকে কামড় দেয়। ভয়ে দৌড় দিয়েও রক্ষা পায়নি। পরে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়েছি।

আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বলেন, কুকুরের কামড়ে আহত ১২ জনকে আমতলী হাসপাতালে চিকিৎসা দিয়েছি। আরও ছয়জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পাগলা কুকুরের আক্রমনে আহত হওয়ার খবর শুনে পৌরসভার সংশ্লিষ্ট শাখাকে এ ব্যাপারে প্রয়োজীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

July 21, 2026
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026
poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

July 19, 2026

Latest News

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa