Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যে কারণে ১৫০০ বছর ধরে কাবা শরিফের চাবির দায়িত্বে রয়েছেন এই সাধারণ পরিবার
আন্তর্জাতিক

যে কারণে ১৫০০ বছর ধরে কাবা শরিফের চাবির দায়িত্বে রয়েছেন এই সাধারণ পরিবার

By iNews DeskMay 11, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মহান আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত। দীর্ঘকাল ধরে কাবা শরিফে বিভিন্ন ধরনের বিশেষ তালা ও চাবির ব্যবহার হয়ে আসছে।

Kaba

Advertisement

তবে একটা আশ্চর্যজনক বিষয় হলো, সৌদি আরবের সবকিছু রাজপরিবারের কাছে থাকলেও প্রাক ইসলামি যুগ থেকে এখন পর্যন্ত পবিত্র কাবা শরিফের চাবির দায়িত্ব একটি পরিবারের কাছেই রয়েছে, যা এখনো বর্তমান।

এই সম্মানিত পরিবারটি হলো মক্কার বনু তালহা গোত্র। এই গোত্রের লোক গত ১৫০০ বছর ধরে এ দায়িত্ব পালন করে আসছেন। বনু তালহা গোত্রের সবচেয়ে মুরব্বি তথা বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব প্রাপ্ত হন এবং সম্মানের সঙ্গে আমৃত্যু এ দায়িত্ব পালন করে থাকেন।

মক্কা বিজয়ের পর অনেক কিছুতে পরিবর্তন হলেও মহানবী (সা.) এই গোত্রের হাতেই কাবাঘরের চাবিটি রেখে দেন। ফলে তারাই কাবাঘরের আনুষ্ঠানিক সেবক। মক্কা বিজয়ের দিন নবী করিম (সা.) তাদের কাছ থেকে চাবি নিয়ে কাবাঘর পবিত্র করেন।

পরে আবার তাদের হাতেই চাবি ফিরিয়ে দেন। চাবি ফেরত দেওয়ার সময় নবী করিম (সা.) বলেন, ‘হে বনি আবদুদ দুর! কিয়ামত পর্যন্ত চিরদিনের জন্য এই চাবি গ্রহণ করো। জালেম ছাড়া কেউ তোমাদের কাছ থেকে এই চাবি ছিনিয়ে নেবে না। ’

পবিত্র কাবাঘরের সেবা অত্যন্ত সওয়াবের কাজ। ফলে সমকালীন শাসকরা এর সৌন্দর্য বৃদ্ধির কাজ করেছেন। এর অংশ হিসেবেই কাবাঘরের দরজা তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে। ১৩৯৬ হিজরি সালে তৎকালীন সৌদি বাদশাহ খালেদ ২৮৬ কেজি স্বর্ণ দিয়ে কাবা শরিফের বর্তমান দরজাটি তৈরি করেছেন।

দরজায় আল্লাহ তায়ালার নাম এবং কোরআনের আয়াত লেখা রয়েছে। কাবা শরিফের দরজাটি দুই পাল্লার। মাঝে আছে তালা লাগানোর ব্যবস্থা।

কাবা শরিফের চাবি রাখার জন্য কিসওয়ার কাপড় দ্বারা তৈরি বিশেষ বক্স তৈরি করা হয়। যার মধ্যে রাখা হয় পবিত্র কাবা শরিফের চাবি।

কাবার তালা-চাবির ইতিহাস পর্যালোচনায় জানা যায়, আব্বাসীয় মামলুক ও অটোমান উসমানি খেলাফতের যুগে কাবা শরিফের মেরামত উপলক্ষে অথবা বিশেষ অনুষ্ঠান করে তালা-চাবি ব্যবহার করা হতো। প্রাচীনকালে কাবা শরিফের সর্বশেষ তালা-চাবি অটোমানের যুগের উসমানি খেলাফতের মাজলুম বাদশা আব্দুল হামিদের নির্দেশে ১৩০৯ হিজরিতে তৈরি করা হয়, যা সৌদি বাদশাহ আল সৌদের যুগ পর্যন্ত স্থায়ী হয়।

আধুনিক সৌদি আরবের জনক বাদশাহ খালেদ ইবনে আব্দুল আজিজ আল সৌদি এ তালা ও চাবি পরিবর্তন করেন। তারপর ২০১২ সালেও পরিবর্তন করা হয় পবিত্র কাবা শরিফের তালা এবং চাবি, যা এখনো বর্তমান।

বিভিন্ন সময়ে পরিবর্তন করা কাবা ঘরের তালা-চাবি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কের প্রাচীন শহর ইস্তাম্বুলে তোপকাপি জাদুঘরেই রয়েছে ৫৪টি চাবি।

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি জাদুঘরে রয়েছে ২টি চাবি এবং মিসরের রাজধানী কায়রোর ইসলামি আর্ট জাদুঘরে রয়েছে ১টি চাবি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa