Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক এ যেন পৃথিবীর মধ্যেই যেন ভিনগ্রহের এক দ্বীপ
আন্তর্জাতিক

এ যেন পৃথিবীর মধ্যেই যেন ভিনগ্রহের এক দ্বীপ

By Shamim Rezaঅক্টোবর 5, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপটি সম্পর্কে আগে থেকে না জেনেই যদি এতে হাজির হয়ে যান, তাহলে চমকে উঠবেন সন্দেহ নেই। হয়তো গায়ে একটা চিমটিও কেটে দেখবেন। কারণ এমন অদ্ভুত সব চেহারার গাছগাছালি পৃথিবীতে থাকতে পারে তা হয়তো আপনার কল্পনায়ও ছিল না। কাজেই স্বপ্ন দেখছেন কি না—এই ধন্দে পড়ে যাওয়া অস্বাভাবিক নয়।

ভিনগ্রহী

Advertisement

সকোত্রা যেন পৃথিবীর মধ্যেই ভিনগ্রহের একটি দ্বীপ। গালফ অব এডেনের কাছে ভারত মহাসাগরের মধ্যে চারটি দ্বীপ নিয়ে ছোট্ট এক দ্বীপপুঞ্জ সকোত্রা। ইয়েমেনের উপকূল থেকে প্রায় ২৫০ মাইল দূরে অবস্থিত দ্বীপপুঞ্জটির প্রধান দ্বীপের নামও সকোত্রা। এখানে এমন সব অদ্ভুত চেহারার উদ্ভিদের দেখা মেলে, যা পৃথিবীর অন্য অংশের গাছগাছালি থেকে একেবারেই আলাদা। দ্বীপের ৮২৫ জাতের উদ্ভিদের মধ্যে তিন ভাগের এক ভাগের বেশির দেখা পাবেন না আর কোথাও।

ভিনগ্রহের দ্বীপ

শুধু কী উদ্ভিদ প্রাণীর বেলায় একই কথা খাটে! সকোত্রার সরীসৃপ প্রজাতিগুলোর মধ্যে ৯০ শতাংশ ও ভূভাগের শামুকদের মধ্যে ৯৫ শতাংশের দেখা পাবেন না আর কোথাও। এখানকার সাগরেও দেখা মেলে নানা জাতের প্রাণীর। এদের মধ্যে আছে ২৫৩ প্রজাতির প্রবাল, ৭৩০ প্রজাতির সামুদ্রিক মাছসহ আরও অনেক কিছু।

প্রায় ২৫ কোটি বছর আগে, যখন বড় বড় ভূখণ্ডগুলো যুক্ত হচ্ছিল, তখনো সকোত্রা একটি দ্বীপ হিসেবে অবস্থান করছিল। অন্য জায়গাগুলো থেকে বিচ্ছিন্ন অবস্থানের কারণে এখানকার উদ্ভিদ ও প্রাণী অন্যান্য জায়গায় ছড়াতে পারেনি।

ভিনগ্রহের দ্বীপ

দ্বীপটিতে সব সময় উচ্চ তাপমাত্রা থাকে। দ্বীপটি আধা মরুময়। চোখে পড়বে প্রশস্ত বালুময় সৈকত, চুনাপাথরের গুহা আর উঁচু সব পাহাড়। বৃষ্টি হয় কখনো কখনো। জায়গাটি কিন্তু ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

ভিনগ্রহের দ্বীপ

আপনি হয়তো ভাবতে পারেন আজব এই দ্বীপে বা দ্বীপপুঞ্জে নিশ্চয় মানুষের বসতি নেই। কিন্তু না, প্রায় দুই হাজার বছর ধরেই এখানে মানুষের বসতি। দ্বীপপুঞ্জের মূল দ্বীপ সকোত্রায় হাজাক পঞ্চাশেক মানুষের বাস। মাছ ধরা, পশুপালন, গাছগাছালির বাগান—এ সবই তাঁদের জীবন ধারণে সাহায্য করে।

ভিনগ্রহের দ্বীপ

সকোত্রার আশ্চর্য গাছগাছালির মধ্যে প্রথমেই বলতে হয় ড্রাগন’স ব্লাড ট্রির কথা। এর ওপরের অংশটি অনেকটা ছাতার মতো ছড়িয়ে আছে। গাছের লাল রসকে আগে ভাবা হতো ড্রাগনের রক্ত। পরে অবশ্য ঔষধি গাছ ও রঞ্জক হিসেবে জনপ্রিয়তা পায়। এখনো এটি রং ও বার্নিশ হিসেবে ব্যবহার করা হয়।

ভিনগ্রহের দ্বীপ

সকোত্রার বিখ্যাত আরেক গাছ বোতলগাছ। বেশ কয়েক জাতের গাছই বটল ট্রি বা বোতলগাছ নামে পরিচিত। এদের একটি এখানকার কিউকাম্বার বা শসা গাছ। এর ফোলা গুড়িটি দেখে আপনার বোতলের মতো মনে হবে। মজার ঘটনা, এটি উদ্ভিদের যে পরিবারের মধ্যে পড়েছে এর মধ্যে কেবল এতেই আপনি চড়তে পারবেন। এ ধরনের গাছ একসময় আরবের মূলভূমিতে দেখা গেলেও এখন পাবেন কেবল সকোত্রাতেই। আরেক ধরনের বোতলগাছ সুন্দর গোলাপি রঙের জন্য পরিচিত ডেজার্ট রোজ বা মরু গোলাপ নামে।

দ্বীপে বাস করা প্রাণীদের মধ্যে আছে সকোত্রা ওয়ার্বলার বা গায়ক পাখি, সকোত্রা বান্টিং পাখি, ঘোস্ট ক্র্যাব, সকোত্রা লাইমস্টোন বা চুনাপাথর কাঁকড়া, ইজিপশিয়ার শকুন, লগারহেট কচ্ছপ ইত্যাদি।

https://inews.zoombangla.com/haryanvi-song-a-uddam-dance-dia/

কাজেই পাঠক ভিনগ্রহে যাওয়ার যাদের শখ, তারা চাইলে পৃথিবীর মধ্যেই অবস্থিত এই ‘ভিনগ্রহের দ্বীপে’ কয়েকটি দিন কাটিয়ে আসতে পারেন। ইয়েমেনের এই দ্বীপটির অবস্থান দুর্গম হলেও ভিনগ্রহে যাওয়ার চেয়ে যে সহজ, তাতে নিশ্চয় সন্দেহ নেই।

সূত্র: অ্যামিউজিং প্ল্যানেট, এনডিটিভি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

জুন 17, 2026
Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

জুন 17, 2026
অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

জুন 17, 2026
Latest News
Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

হরমুজ

ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও কেন স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল?

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa