আরএম সেলিম শাহী : শেরপুরে আজ বুধবার (৬ নবেম্বর) বিকাল ৪টার দিকে র‍্যাবের হাতে আটক হওয়ার পর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুলকে ছিনিয়ে নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর আবারও দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ভাতশালা এলাকা থেকে ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে শেরপুর সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম।

Advertisement

আওলাদুল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের হত্যা মামলার আসামি। ছিনিয়ে নেওয়ার ঘটনার সময় ওই চেয়ারম্যানকে ইউপি পরিষদ থেকে আটক করে র‍্যাব। আটকের পরে চেয়ারম্যানের ডাক-চিৎকারে এলাকার আওয়ামী লীগের নেতা সমর্থকরা লাঠি নিয়ে লোকজন চার দিক থেকে র‍্যাবকে ঘিরে ফেলে মার মুখি আচরণ করে। এমন পরিস্থিতিতে র‍্যাব ও জনতার রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। জননিরাপত্তা কথা বিবেচনা করে র‍্যাব ঘটনাস্থল থেকে চলে আসে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা পরিষদের পাশের বিল দিয়ে ওই চেয়ারম্যান নিয়ে চলে যায়।

র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক বলেছেন, শুধুমাত্র পরিস্থির কারণে আপাতত ছেড়ে দিয়েছিলাম। বল প্রয়োগ করলে রক্ত ঝরতে পারত।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জোবায়েদ ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আওলাদুলকে আটক করা হয়েছে। কারা তাকে ছিনিয়ে নেয় তা জানার চেষ্ঠা চলছে। পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.