Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা এমপি নিক্সনের সঙ্গে আ.লীগ নেতার ফোনালাপ ফাঁস
ঢাকা বিভাগীয় সংবাদ রাজনীতি

এমপি নিক্সনের সঙ্গে আ.লীগ নেতার ফোনালাপ ফাঁস

By Saiful IslamMay 18, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : এমপি নিক্সন চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মো. আক্রামুজ্জামান রাজার ফোনালাপ ফাঁস হয়ে গেছে। শুক্রবার বিকেল থেকে এর একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা উপজেলাসহ রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় চলছে।

Nixon

Advertisement

ফোনালাপের ভাইরাল হওয়া অডিও থেকে জানা যায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্যাহকে বসিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা। এ কাজে তার সহযোগী ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান হাওলাদার মিরন।

ভাইরাল হওয়া ঐ ফোনালাপটি ৩ মিনিট ৩৪ সেকেন্ডের। তাদের কথোপকথন নিচে তুলে ধরা হলো-

রাজা: হ্যালো
নিক্সন: ফোন দিছিলেন নাকি, মিসড কল পাইলাম।
রাজা: ফোন দিছিলাম মানে কি শুনেন….. শেষ পর্যন্ত ও থাকতে পারবে না।
নিক্সন: না না না। আপনি মানুষ ভালো না। আপনারে যে মানুষ কয় যে চিটার বাটপার। আসলেই রাজা সাহেব আপনি ভালো মানুষ না।
রাজা: আপনি এইভাবে কথা কইলে আমি কষ্ট পাব।
নিক্সন: আপনি আমারে এই ফোন-টোন দেবেন না। আপনার সাথে আর কথা বলার দরকার নাই। রাজনৈতিক মাঠে আপনি বিপদে পড়লে যে কোনো সময় আমারে ফোন দেন। আপনার ওপরে আমার বিশ্বাস নাই। আসলে ওরাও বিশ্বাস করে না, আমিও আপনারে বিশ্বাস করি না।
রাজা: না না না….
নিক্সন: ওইপক্ষেই আপনি সৎভাবে থাকেন। ওদের খবর আমারে দেওয়ার দরকার নাই। আমি রাজনীতি করি।এসব খবর-টবর আমার লাগে না।
রাজা: আমি একটা কথা বলি।
নিক্সন: আর কথা বলার দরকার নাই। আমি আপনারে চিনে ফেলছি।
রাজা: না, না, না। আপনি বলেন এই একটা বিষয়…
নিক্সন: না,না, না। আপনার কথাবার্তা ভালো না। আপনি আসলেই একটা চিটার টাইপের মানুষ। আমি আপনারে ভুল বুঝছি।
রাজা:না। আমি, আমি…
নিক্সন: শুনেন, শুনেন ভাই। আমি রাজনীতি করি মানুষের জন্য, জনগণের জন্য। কথা বুঝছেন। উন্নয়ন করার জন্য। আমারে ভয় দেখাবে জাফরুল্লাহ। আজ পর্যন্ত জাফরউল্যাহই ভয় দেখাইতে পারে নাই। আর এই চিটার বাটপার কী দেখাবে। আমারে এসব বইলেন না। আপনাদের দলের মধ্যে সব দুই নাম্বার। দুই নাম্বারি করেন। দুই নাম্বারি কইরা আপনারা নিজেরা নিজেরা কোন্দল করেন, নিজেরা ঝামেলা করেন। কথা বুঝছেন। এটা আপনাদের ব্যাপার। আমার না। আমি আপনাকে চিনে ফেলছি। আপনি আর ভবিষ্যতে আমারে ফোন-টোন দিয়েন না। রাজনীতির মাঠে দেখা যাবে।
রাজা: আমি আপনারে একটা কথা বলি।
নিক্সন: আপনি জাতীয় নির্বাচনের আগেও যত ইনফরমেশন দিছেন অর্ধেক ভুল দেন, অর্ধেক ঠিক দেন। আপনি তাল-বেতাল কইরা ফেলেন।
রাজা: আমি যেটুক দিছিলাম (ইনফরমেশন) সেটুক আপনি শেষ পর্যন্ত তো সবই দেখলেন..
নিক্সন: কেন আপনি বলেন নাই জাফরউল্যাহ সাহেব বইসা পড়বে। আমারে কি দেবেন? যে বসে নাই তো।
রাজা: না, না। বসার সব ব্যবস্থা হয়েছিল না? চার-পাঁচ দিন সে বন্ধ ছিল না সব কিছু?
নিক্সন: সেটা তো উনি অসুস্থ ছিলেন। মুরব্বি মানুষ।
রাজা: না, না অসুস্থ না।
নিক্সন: আপনি বলছেন যে আমি আর মিরন মামা বসায় দেব। এই কথা বলেন নাই? আপনি তো বসাইতে পারেন নাই।
রাজা: হ্যাঁ, হ্যাঁ আমরা বলছি। আমরা চেষ্টা করছি। চার-পাঁচদিন বন্ধ ছিল। উনি নির্বাচন শেষ পর্যন্ত কতদিন করতে পারছিল? আমরা তো চেষ্টা করছিলাম। আমি আপনারে যেটুক বলছিলাম। সেটুক দেখছিলেন না দৃশ্যত হওয়ার পথে ছিল? লাস্টে সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছিল।
নিক্সন: ঠিক আছে। আপনি আর আমারে ফোন-টোন দিয়েন না। আপনি আপনার মতো রাজনীতি করেন। আমরা আমাদের মতো। এগুলা আর দরকার নাই এখন আর আসলে। ঠিক আছে?

এ ব্যাপারে আকরামুজ্জামানের বক্তব্য জানার জন্য তার মুঠোফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান হাওলাদার মিরন জানান, নিক্সনের সঙ্গে কথোপকথনের ঐ গলা আকরামুজ্জামানের কি-না তা তিনি নিশ্চিত নন।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন উর রশীদ জানান, তিনি নিক্সনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথোপকথন সংক্রান্ত অডিও ভাইরাল হয়েছে বলে জানতে পেরেছেন। তবে তিনি নিজে সেটি শোনেননি। বর্তমানে প্রযুক্তির যুগে নানাভাবে টেম্পারিং করা হয়।

তিনি জানান, তিনি কথপোকথন শুনবেন। যদি ঐ কণ্ঠ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হয়ে থাকে তাহলে দলের আদর্শ, নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে এক লাখ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

অপরদিকে, কাজী জাফরউল্যাহ পান এক লাখ ২৪ হাজার ৬৬ ভোট। নিক্সনের কাছে (২০১৪, ২০১৮, ২০২৪) হ্যাটট্রিক পরাজয় বরণ করেন কাজী জাফরউল্যাহ। সূত্র : ডেইলি-বাংলাদেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

July 18, 2026
greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

July 17, 2026
মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

July 17, 2026

Latest News

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

Mirza

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

মির্জা ফখরুল

জুলাইকে ক্ষমতার হাতিয়ার বানাতে চায় কিছু মহল : মির্জা ফখরুল

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

জামায়াত আমির

নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে : জামায়াত আমির

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa