আন্তর্জাতিক ডেস্ক : ‘একজন পুরুষ পুরষই হন, আর একজন নারী নারীই’। রূপান্তরকামী প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সম্প্রতি নিজের দল কনজারভেটিভ পার্টির কনফারেন্সে তিনি এমন মন্তব্য করেন।

 প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Advertisement

এ প্রসঙ্গে তিনি মানুষের কমন সেন্সের কথা বলেন। তার কথায় ‘একজন পুরুষ সবসময় পুরুষ হন। আর একজন নারী সবসময় নারী হন। এই ব্যাপারে কমন সেন্স থাকা উচিত’।

তারা চাইলেই যেকোনো লিঙ্গের হতে পারেন, এমনটা ভাবতে বারণ করেন সুনাক। তিনি বলেন, ‘চাইলেই কেউ যেকোনো লিঙ্গের হতে পারে— এমনটা বলে কারও ‘পেছনে লাগা’ উচিত না। সুনাকের এই মন্তব্যে অনেকেই রূপান্তরকামীদের প্রতি বিদ্বেষী মনোভাব দেখছেন।

ইতোমধ্যেই তার ওই কথাগুলো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে সবাই যে তার বিরুদ্ধে তা নয়। কারও কারও মতে, একেবারেই ঠিক কথা বলেছেন সুনাক।

বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে তারকাদের প্রত্যাশা

দলের কনফারেন্সে ধূমপান বন্ধ করার ব্যাপারেও বার্তা দেন তিনি। এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানান সুনাক। তার কথায়, অতি অল্প ধূমপানও স্বাস্থ্যের জন্য ভালো নয়।

সূত্র : ইয়াহু নিউজ, হিন্দুস্তান টাইমস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.