আন্তর্জাতিক ডেস্ক : জাপানে বিয়েতে নতুন প্রজন্মের আগ্রহ নেই বললেই চলে। তাই দেশটিকে এখন নতুন এক বিয়ে পদ্ধতি চালু হয়েছে যার ইংরেজি নাম দেওয়া হয়েছে ‘ফ্রেন্ডশিপ ম্যারেজ’। বাংলায় অর্থ দাঁড়ায় ‘বন্ধুত্বের বিয়ে’। বিগত বছরগুলোতে এই বিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে জাপানে।

friendship

Advertisement

এই বিয়ে হল এমন একটি সম্পর্ক যেখানে দু’জন মানুষ প্রেম-ভালোবাসা কিংবা যৌন আকর্ষণ ছাড়াই একে অপরের আধ্যাত্মিক সঙ্গী হয়। জাপানের ১২ কোটি ৪০ লক্ষ মানুষের মধ্যে কয়েক হাজার মানুষ এই ধরনের সম্পর্ককে বেছে নিয়েছেন। প্রচলিত বিয়ে পদ্ধতির প্রতি বীতশ্রদ্ধ মানুষ, সমকামী ও উভকামী সব ধরনের মানুষই বন্ধুত্বের বিয়ে করতে পারেন।

ফ্রেন্ডশিপ বিয়ে নিয়ে বিশেষভাবে কাজ করা একটি প্রতিষ্ঠানের নাম ‘কালারস’। এই প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের মার্চ থেকে জাপানের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০০ মানুষ এই বিয়ে করেছেন। তারা পরিবারও গঠন করেছেন। এমনকি কোনও কোনও দম্পতি সন্তানও বড় করছেন। ফ্রেন্ডশিপ ম্যারেজ হল এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ আইনিভাবে দাম্পত্য জীবনে আবদ্ধ হন।

তবে তাঁদের মধ্যে কোনও ভালোবাসার আবেগ থাকে না এবং তাঁদের মধ্যে কোনও যৌন সম্পর্কও গড়ে ওঠে না। তাঁরা একসঙ্গে বসবাস করতে পারেন, কিংবা আলাদাভাবেও। স্পার্ম ডোনেশনের মাধ্যমে কৃত্রিম উপায়ে তাঁরা সন্তান নেওয়ারও সিদ্ধান্ত নিতে পারেন। ফ্রেন্ডশিপ বিয়ের মাধ্যমে প্রায় ৩ বছর ধরে দাম্পত্য জীবন কাটানো এক ব্যক্তি এই বিয়ে সম্পর্কে বলেন, ‘এই বিয়ের মাধ্যমে আসলে একই রকম চাহিদা থাকা একজন রুমমেটের অনুসন্ধান করা হয়।’

‘ধানুশ-ঐশ্বরিয়া দম্পতি পরস্পরের সঙ্গে প্রতারণা করেছে’

এমন সম্পর্কে থাকা এক নারী বলেন, ‘আমি আসলে কারও স্ত্রী হওয়ার উপযুক্ত নই। কিন্তু আমি একজন ভালো বন্ধু হতে পারি। আমি শুধু চেয়েছিলাম আমার মতোই অনুভূতি থাকা কোনও মানুষকে। কিছু বিষয় আমরা দু’জনই উপভোগ করব। গল্প আর হাসিতে যার সঙ্গে ভালো সময় কাটবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.