Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতে ভেঙে দেওয়া হলো ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ
আন্তর্জাতিক

ভারতে ভেঙে দেওয়া হলো ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ

By Saiful IslamDecember 10, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলার ঐতিহ্যবাহী নূরী মসজিদের একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্যে ১৮৫ বছরের পুরনো এ মসজিদটির পেছনের অংশ বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেয়।

India

Advertisement

স্থানীয় প্রশাসনের দাবি, মসজিদটি দুই-তিন বছর আগে বেআইনিভাবে নির্মিত হয়েছিল। মসজিদের কারণে পাশের বান্দা-বাহরাইচ হাইওয়ের সম্প্রসারণ কাজও বাধাগ্রস্ত হচ্ছে।

মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান অবশ্য বলছেন, ফতেহপুরের লালাউলি শহরের নূরী মসজিদটি ১৮৩৯ সালে নির্মিত হয়। আর মসজিদের পাশের রাস্তাটি হয় এরও অনেক পরে। ১৯৫৬ রাস্তাটি হয়েছিল।

ফতেহপুর জেলা প্রশাসন বলছে, দখলকৃত জায়গার স্থাপনা সরিয়ে নিতে নূরী জামে মসজিদে একটি নোটিশ দেওয়া হয়েছিল।

পিটিআইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, মসজিদ কমিটির পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আদালত আগামী ১২ ডিসেম্বর পিটিশন গ্রহণ করবেন বলেও জানিয়েছে মসজিদটির ব্যবস্থাপনা কমিটি।

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ফিনান্স অ্যান্ড রেভিনিউ) অবিনাশ ত্রিপাঠি বলেন, ‘মসজিদ কমিটি উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছে, কিন্তু সেটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি।’

তিনি বলেন, ‘আজ যে অংশটি ভেঙে ফেলা হয়েছে, তা তিন বছর আগে নির্মাণ করা হয়। মসজিদের মূল ভবনটি অক্ষত রয়েছে।’

ত্রিপাঠি জানান, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) রাস্তা মজবুত ও ড্রেন নির্মাণের জন্য কাজ শুরু করতে সরকারি জায়গা দখলমুক্ত করতে চেয়েছিল। এ জন্য আগস্ট মাসে রাস্তার ওপর দখল করে নির্মিত অবকাঠামো অপসারণের জন্য দোকানদার, বাড়ির মালিক এবং মসজিদ কমিটিসহ ১৩৯ জনকে নোটিশ দেওয়া হয়।

তিনি বলেন, ‘পিডাব্লিউডি সমস্ত ভবনের দখলকৃত অংশ চিহ্নিত করেছিল। নোটিশ পাওয়ার পর দখলদাররা সেপ্টেম্বর মাসে স্থাপনা অপসারণ করেন।

মসজিদ-লাগোয়া দোকানের দখলকৃত অংশও ভেঙে ফেলে মসজিদ কমিটি। দখল করে তৈরি করা মসজিদের অংশও সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছিল তারা, কিন্তু তারা তা করেনি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa