Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদি আরবের জাদুঘরে ইসলামী যুগের দুর্লভ মুদ্রা
আন্তর্জাতিক ধর্ম

সৌদি আরবের জাদুঘরে ইসলামী যুগের দুর্লভ মুদ্রা

By iNews DeskSeptember 10, 20232 Mins Read

ধর্ম ডেস্ক : সৌদি আরবের রিয়াদে কিং আবদুল আজিজ পাবলিক মিউজিয়াম অবস্থিত। এর সংগ্রহে ইসলামী যুগের আট হাজার এক শর বেশি মুদ্রা রয়েছে, যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। এর মধ্যে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতুর বিপুল পরিমাণ মুদ্রাও রয়েছে। আরব ও মুসলিম বিশ্বের এসব শিল্পকর্ম বিগত দেড় হাজার বছরের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শৈল্পিক প্রেক্ষাপটকে সবার সামনে তুলে ধরে।

সৌদি আরবের জাদুঘরে ইসলামী যুগের দুর্লভ মুদ্রা

Advertisement

এসব মুদ্রার ইতিহাস জানার মাধ্যমে সেই সময়ের শাসনব্যবস্থা ও রাষ্ট্র সম্পর্কে ধারণা লাভ করা যায়। মক্কা, মদিনাসহ দামেস্ক, বাগদাদ, কায়রো, তিউনিশিয়া ও আন্দালুসিয়ার ইসলামী যুগে এসব মুদ্রার প্রক্রিয়া শুরু হয়।

ইসলামী খিলাফতের প্রথম দিকের দিনারগুলো অনেকটা বাইজেন্টাইন ব্রোঞ্জের মুদ্রার মতোই ছিল। আলেকজান্দ্রিয়ার টাকশালে তৈরি করা এসব মুদ্রায় রোমান শাসক হেরাক্লিয়াস ও তাঁর দুই পুত্রের ছাপ থাকত।

পরবর্তী সময়ে ৬৯২ সালের শুরুতে উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে ইসলামী মুদ্রার বিকাশ শুরু হয়।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরিতে বিগত ১৪ শ বছরের ঐতিহাসিক স্থানগুলোর মুদ্রা সংগ্রহে রয়েছে। এর মধ্যে পূর্বে ভারত ও মধ্য এশিয়া, পশ্চিমে মরক্কো ও আন্দালুসিয়া, উত্তরে ককেশাস এবং দক্ষিণে ইয়েমেন ও ওমানের মুদ্রা এখানে রয়েছে। ৯০৬ সালে ফিলিস্তিনের টাকশালে তৈরি করা তুলুনিদ দিনার এবং ১০৬০ সালে তৈরি করা মক্কা দিনারও রয়েছে।

আরব উপদ্বীপ ছাড়াও বিভিন্ন অঞ্চলের মুদ্রাও আছে।

বিশেষজ্ঞের মতে, সৌদি আরবে সংরক্ষিত পাবলিক লাইব্রেরির মুদ্রাগুলো বর্তমান সময়ের সবচেয়ে সমৃদ্ধ সংগ্রহ। এখানে উমাইয়া, আব্বাসি, ফাতিমি, আইউবি, উজবেক, সেলজুক ও মামলুক যুগের বিরল মুদ্রা রয়েছে। অটোমান যুগ পর্যন্ত এসব মুদ্রা বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চলে পাওয়া যেত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই লাইব্রেরির সংগ্রহে প্রথম আরব-ইসলামী দিনার রয়েছে, যা নিজস্ব টাকশালে তৈরি করা হয়েছিল।

কারণ ইসলামী খিলাফতের প্রথম যুগে ব্যবহৃত মুদ্রাগুলো অমুসলিম দেশ থেকে তৈরি করে আনা হতো।

ইসলামী যুগের মুদ্রাগুলোতে কালেমা শাহাদার শিলালিপি খোদাই করা রয়েছে। মুদ্রার উল্টোদিকে আরবের ঐতিহ্যবাহী পোশাক পরা বাইজেন্টাইন সম্রাট ও তার দুই ছেলসহ তিন ব্যক্তির একটি ছবি রয়েছে। মুদ্রার পোশাকটি বাইজেন্টাইন দিনারে প্রদর্শিত বাইজেন্টাইন পোশাক থেকে অনেকটা ভিন্ন। এর ওজন ৩.১ গ্রাম, যার ব্যাস ১৮.৩ মিলিমিটার।

লাইব্রেরির বেশির ভাগ ইসলামী মুদ্রা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। লাইব্রেরির সংগ্রহে রয়েছে ৬৯৫ সালে দামেস্কে খোদাই করা একটি সাসানিয়ান আরব দিরহাম এবং খলিফা আবু জাফর আল-মনসুরের শাসনামলে ৭৫৮ সালে বসরায় তৈরি করা আব্বাসীয় দিরহাম। আরবিতে ‘আবদ’ বা দাস শব্দটি আব্বাসীয় যুগের দিরহাম মুদ্রার উল্টোদিকে লেখার নিচে খোদাই করা রয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ও খলিফা আল-মনসুরের শাসনামলে খোদাই করা মুদ্রার মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ করা যায়।

সূত্র : আরব নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa