জুমবাংলা ডেস্ক : ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে চাকরির শেষ দিনে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক দুলাল আহমদকে বিদায় দিয়েছেন শিক্ষার্থীরা। তিনি নওগাঁর বদলগাছী উপজেলায় ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেছেন তিনি।

Advertisement

এ উপলক্ষে দুপুরে প্রতিষ্ঠান মিলনায়তনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসিম আলমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম।

শিক্ষক দুলাল আহমদ নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর গ্রামের মৃত মোশাররফ হোসেন মন্ডলের ছেলে। ১৯৮৭ খ্রিষ্টাব্দের ৪ অক্টোবর চাকরিতে যোগদান করে সুনামের সাথে প্রায় ৩৬ বছর চাকরি করে অবসরে গেলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা ও মিজানুর রহমান, নজিপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, বদলগাছী মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সাংবাদিক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে মিঠাপুর আর্দশ কলেজের প্রভাষক ফিরোজ হোসেন, ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশীদ, সমাজসেবক মজিদুল ইসলাম, শিক্ষক বায়েজীদ হোসেন ও শিক্ষক নজিবর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার দেন স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরা।

বিদায়ী শিক্ষক মো. দুলাল আহমদ বলেন, ৩৬ বছর চাকরি করেছি। এসময়ে মধ্যে আমার কোনো ধরনের ছুটির প্রয়োজন হয়নি। শিক্ষার্থীদের সবসময় পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করেছি। কর্মজীবনে কোনো ভুল করে থাকলে সবার কাছ ক্ষমা প্রার্থনা করছি। বাকি জীবন পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে অতিবাহিত করতে চাই। সবার কাছে সে দোয়া চাই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.