Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ অলস জমিতে খলবলিয়ে রুপালি মাছ ওঠে কোটি টাকার
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

অলস জমিতে খলবলিয়ে রুপালি মাছ ওঠে কোটি টাকার

By Tarek Hasanজানুয়ারি 28, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিসহ বিভিন্ন উপজেলার অলস জমিতে প্রতি মৌসুমে হাজার কোটি টাকার মাছ উৎপাদন হয়। এখানে ধানের জমিতে বছরের সাত মাস রুপালি মাছ খলবলিয়ে ওঠে।

কোটি টাকার মাছ উৎপাদন

Advertisement

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন। এ এলাকাগুলোর অধিকাংশ জমি নিচু হওয়ায় বছরে একটি ফসল হয়। পাঁচ মাস ফসলের পর বাকি সাত মাস অলস পড়ে থাকে। ১৯৮৬ সালের দিকে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখলা গ্রামের আদর্শ মৎস্য প্রকল্প নাম দিয়ে সুনীল কুমার রায়সহ অন্যরা এগিয়ে আসেন। তারা পানিতে ডুবে থাকা জমিগুলোকে কাজে লাগান। ৩০০ বিঘা জমিতে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন তারা। তাদের চেষ্টায় আসে নজরকাড়া সাফল্য। মাছ চাষের লাভের অংশ জমির মালিকরা ভাগ করে নেন। এরপর আশপাশের গ্রাম থেকে তা ছড়িয়ে পড়ে উপজেলা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে কুমিল্লার দাউদকান্দির সঙ্গে চান্দিনা, মুরাদনগর ও তিতাসের ২ শতাধিক গ্রামের ৫০ হাজার হেক্টর জমিতে মাছের চাষ হচ্ছে।

এ ছাড়া জেলার লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামের নিচু এলাকায় এ পদ্ধতির চাষ জনপ্রিয় হচ্ছে। মৌসুমে বিক্রি হচ্ছে হাজার কোটি টাকার মাছ। দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন ইলিয়টগঞ্জ, আদমপুর, পুটিয়া, রায়পুর, সিংগুলা, লক্ষ্মীপুর, সুহিলপুরসহ বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে এসব মৎস্য প্রকল্প। দাউদকান্দির ১১৫টি মৎস্য প্রকল্পসহ পাশের উপজেলায় উৎপাদিত হচ্ছে রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ, সরপুঁটি, তেলাপিয়াসহ বিভিন্ন জাতের রঙিন মাছ। এতে এলাকার বেকার যুবকরা স্বাবলম্বী হচ্ছেন। এ মাছ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত লাখো মানুষ। সারা দেশে মাছ চাষে কুমিল্লা দ্বিতীয়। কুমিল্লার মধ্যে মাছ চাষে প্রথম দাউদকান্দি উপজেলা।

সকালের শীতের মধ্যেই জাল টেনে মাছ ধরায় ব্যস্ত উদ্যোক্তা ও শ্রমিকরা। ক্রেতা-বিক্রেতায় সরগরম প্রকল্প কার্যালয় এলাকা। মাছে সকালের মিষ্টি আলো পড়ে চকচক করছে। লাফালাফি করছে তাজা মাছ। চলছে হাঁকডাক। পাইকারদের মাছ মেপে দিচ্ছেন ব্যবসায়ীরা। নগদ টাকায় মাছ বিক্রি করে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। ট্রাক ও পিকআপ ভ্যানযোগে মাছ চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সদরসহ দেশের বিভিন্ন প্রান্তে।

বাংলাদেশ থেকে ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স যায় ভারতে

আদমপুর গ্রামের শ্রমিক মনিরুজ্জামান ও সিঙ্গুলা গ্রামের আলী আকবর বলেন, আমরা ধান চাষের পর সাত মাস বেকার থাকতাম। মাছ চাষ শুরু হওয়ায় আমরা কাজ পেয়েছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

জুন 17, 2026
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

জুন 16, 2026
Latest News
সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রেফতার

কামরাঙ্গীরচরে হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, রক্তমাখা চাকু উদ্ধার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa