Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস
আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস

By Saiful IslamJuly 18, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই এই নিয়ে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অফিস।

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস

Advertisement

ভারতের আবহাওয়া অফিসের ডিরেক্টর এইচ আর বিশ্বাস বলেন, “ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশই শক্তি বৃদ্ধি করছে। এর জেরে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। ”

২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত মূলত তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এমনটাই জানিয়েছেন IMD ভুবনেশ্বরের ডিরেক্টর। এর জেরে ভুবনেশ্বরে ১৯ থেকে অর্থাৎ বুধবার থেকে তুমুল বৃষ্টি হবে ওডিশায়। বাদ যাবে না পশ্চিমবঙ্গও। বৃষ্টিতে ভাসবে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলি।

মৌসম ভবনের তরফে আরও বলা হয়েছে, ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকেই এই ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। রবিবার থেকেই ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এর জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী দু’তিন দিনের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তাণ্ডব চালাতে পারে ওডিশা, বাংলা এবং ঝাড়খণ্ড উপকূলে।

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে সোমবার কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরের দিকে ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই ঝেঁপে বৃষ্টি নেমেছে শহরে। যা কিছুটা হলেও অস্বস্তিকর, প্যাচপ্যাচে গরম থেকে রেহাই দিয়েছে।

জুলাইয়ের অর্ধেকের বেশি সময় কেটে গেলেও বৃষ্টির অভাব ধুঁকছে দক্ষিণবঙ্গ। ফলে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিলে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে রাজ্যে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ৩৬ শতাংশের কাছাকাছি বৃষ্টির ঘাটতি এখনও রয়েছে। এই সপ্তাহের আগে তা ছিল প্রায় ৪০। তবে আগামী সপ্তাহের মধ্যে এ রাজ্যে বর্ষার ঘাটতি অনেকটাই মিটিয়ে দিতে পারে এই ঘূর্ণাবর্ত।

অন্যদিকে, দিল্লিতে এখনও অব্যাহত বন্যা পরিস্থিতি। যদিও মঙ্গলবার যমুনা নদীর জলস্তর অনেকটাই কমেছে। তবে এখনও জলমগ্ন রাজধানীর অধিকাংশ এলাকা। মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাজমহলের ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে তাজমহল চত্বর সম্পূর্ণ জলমগ্ন। ভাসছে তাজমহলের পিছনের দিকের বাগান। যা মনে করাচ্ছে ১৯৭৮ সালের দিল্লির বন্যা পরিস্থিতি। যে সময় তাজমহলের বেসমেন্ট হয়ে ২২টি ঘরে পৌঁছে গিয়েছিল যমুনা নদীর জল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026
তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

July 5, 2026

Latest News

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa